ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের নতুন ‘ভিসা বন্ড’ পাইলট প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। সোমবার দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই কর্মসূচির কার্যপদ্ধতি ও ধাপগুলো স্পষ্ট করা হয়েছে। এই নতুন পদ্ধতিটি নির্দিষ্ট কিছু বিদেশি নাগরিকের জন্য সাময়িক ভিসা প্রদানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
‘ভিসা বন্ড’ মূলত এক ধরনের আর্থিক জামানত। এর উদ্দেশ্য হলো, ভিসা প্রাপ্ত বিদেশি নাগরিক যাতে ভিসার শর্তাবলী, বিশেষ করে নির্ধারিত সময়সীমার মধ্যে নিজ দেশে ফিরে আসেন, তা নিশ্চিত করা।
‘ভিসা বন্ড’ পাইলট প্রোগ্রাম যেভাবে কাজ করবে:
ভিসা সাক্ষাৎকারের পর যদি আবেদনকারী যোগ্য বিবেচিত হন, তবে কনসুলার কর্মকর্তা তাকে ‘pay.gov’ ওয়েবসাইটের মাধ্যমে বন্ড পরিশোধের নির্দেশনা দেবেন।
এই বন্ড পরিশোধের জন্য আবেদনকারীকে সর্বোচ্চ ৩০ দিন সময় দেওয়া হবে।
এই প্রোগ্রামের অধীনে ইস্যু করা ভিসা হবে সর্বোচ্চ ৩ মাস মেয়াদযুক্ত এবং এটি একবার প্রবেশযোগ্য (সিঙ্গেল-এন্ট্রি) ভিসা হবে।
যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য একটি নির্দিষ্ট প্রবেশ পথ (পোর্ট অব এন্ট্রি) ব্যবহার করতে হবে।
ভিসার সকল শর্ত, যেমন – যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোনো ধরনের কাজ না করা এবং নির্ধারিত সময়ের মধ্যে নিজ দেশে প্রত্যাবর্তন করা – পূরণ হলে, বন্ডের অর্থ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং আবেদনকারী সেই অর্থ ফেরত পাবেন।
রিপোর্টারের নাম 























