ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বাংলাভাষী মুসলিম অভিবাসীদের উচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে গুয়াহাটির পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলে বসবাসকারী মুসলিম অভিবাসীদের উচ্ছেদের নোটিশ জারি করা হবে।
মুখ্যমন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট করেন যে, এই উচ্ছেদ অভিযান কেবল ‘মিয়া’ সম্প্রদায়ের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে। তিনি বলেন, ‘আসামে শুধুমাত্র ‘মিয়া’দেরই উচ্ছেদ করা হচ্ছে। অসমীয়দের কেন উচ্ছেদ করা হবে?’
উল্লেখ্য, ‘মিয়া’ শব্দটি আসামে বাংলাভাষী মুসলিম জনগোষ্ঠীর প্রতি একটি অবমাননাকর শব্দ হিসেবে ব্যবহৃত হয়। অনেক সময় অ-বাঙালি ভাষাভাষী জনগোষ্ঠী এই শব্দ ব্যবহার করে তাদের বাংলাদেশি অভিবাসী হিসেবে চিহ্নিত করে থাকে। এই পদক্ষেপের ফলে রাজ্যের দীর্ঘদিনের অভিবাসন সংক্রান্ত বিতর্ক নতুন করে সামনে এসেছে।
রিপোর্টারের নাম 























