সাম্প্রতিক সহিংস বিক্ষোভের ঘটনায় উসকানিদাতাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি এজেই। তিনি জোর দিয়ে বলেছেন, যত দ্রুত সম্ভব যারা এই অস্থিরতা সৃষ্টিতে ইন্ধন জুগিয়েছেন, তাদের বিচারের আওতায় আনা হবে।
দেশের আইন ও বিচার ব্যবস্থার সর্বোচ্চk কর্মকর্তা হিসেবে বিচারপতি এজেই বলেন, সরকারবিরোধী বিক্ষোভে যারা দাঙ্গা, সন্ত্রাসবাদ এবং সহিংসতায় উসকানি দিয়েছে, তাদের দ্রুত বিচার নিশ্চিত করা এখন জনগণের প্রধান দাবি। তিনি জনগণের এই ন্যায়সঙ্গত দাবির প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং বলেন যে, এই দাবি পূরণ করতে বিচার বিভাগ বদ্ধপরিকর। এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
রিপোর্টারের নাম 























