মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৫১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

যাত্রীচাহিদা পূরণে চট্টগ্রাম রুটে নভোএয়ারের ফ্লাইট বৃদ্ধি

যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদা এবং ভ্রমণ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার চট্টগ্রাম রুটে তাদের ফ্লাইট সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছে। আগামী ২০২৬ সালের ২৬ জানুয়ারি থেকে এই রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা শুরু করবে প্রতিষ্ঠানটি।

নভোএয়ারের নতুন ঘোষণা অনুযায়ী, প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ঢাকা থেকে বিকেল ৪টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে এবং চট্টগ্রাম থেকে বিকেল ৫টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে একটি করে অতিরিক্ত ফ্লাইট চলাচল করবে। এর ফলে সপ্তাহে চারটি অতিরিক্ত ফ্লাইট যোগ হচ্ছে এই গুরুত্বপূর্ণ রুটে।

বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে দুপুর ১টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে এবং চট্টগ্রাম থেকে দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে একটি করে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। নতুন ফ্লাইটগুলো চালু হওয়ার পর যাত্রীদের জন্য আরও বেশি ভ্রমণের সুযোগ তৈরি হবে।

এ প্রসঙ্গে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, “চট্টগ্রাম দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও পর্যটন কেন্দ্র। যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদা এবং তাদের ভ্রমণ সুবিধার কথা বিবেচনা করেই আমরা এই রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিশ্বাস করি, এই পদক্ষেপ যাত্রীদের জন্য আরও স্বাচ্ছন্দ্যময় ও সুবিধাজনক ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করবে।”

চট্টগ্রাম ছাড়াও নভোএয়ার বর্তমানে প্রতিদিন কক্সবাজার, সিলেট ও সৈয়দপুর রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। দেশের অভ্যন্তরীণ আকাশপথে যাত্রীসেবা প্রদানে নভোএয়ার সবসময় সচেষ্ট।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ত্র ঘাটতির মুখে যুক্তরাষ্ট্র: ইসরাইল রক্ষায় সক্ষমতা নিয়ে উদ্বেগ

যাত্রীচাহিদা পূরণে চট্টগ্রাম রুটে নভোএয়ারের ফ্লাইট বৃদ্ধি

আপডেট সময় : ১০:২২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬