ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের ভিসা বন্ড লাগবে না, শর্ত কেবল পর্যটন ও ব্যবসায়ীদের জন্য

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৫২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য গমনেচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের কোনো ধরনের ভিসা বন্ড বা জামানত জমা দিতে হবে না বলে স্পষ্ট করেছে ঢাকার মার্কিন দূতাবাস। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দূতাবাস জানায়, এফ (F) বা এম (M) ক্যাটাগরির স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে এই বন্ড প্রযোজ্য নয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের নিয়মটি মূলত নির্দিষ্ট কিছু ব্যবসা বা পর্যটন (বি১/বি২) ভিসা আবেদনকারীদের জন্য প্রযোজ্য হতে পারে। যুক্তরাষ্ট্রে প্রবেশের পর নির্ধারিত সময়ের অতিরিক্ত অবস্থান রোধ করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে জানানো হয়েছিল, আগামী ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ নির্দিষ্ট ৩৮টি দেশের নাগরিকদের মধ্যে যারা ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য মনোনীত হবেন, তাদের ক্ষেত্রবিশেষে সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড বা জামানত জমা দিতে হতে পারে। বর্তমান বিনিময় হার অনুযায়ী (প্রতি ডলার ১২২ দশমিক ৩১ টাকা) বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা। তবে ২১ জানুয়ারির আগে যাদের কাছে বৈধ বি১/বি২ ভিসা রয়েছে, তাদের ক্ষেত্রে এই নতুন শর্ত কার্যকর হবে না।

দূতাবাসের পক্ষ থেকে আবেদনকারীদের সতর্ক করে বলা হয়েছে, ভিসার সাক্ষাৎকারের আগে কোনো অবস্থাতেই বন্ডের অর্থ পরিশোধ করা যাবে না। আগাম অর্থ পরিশোধ করলেই ভিসা পাওয়ার কোনো নিশ্চয়তা পাওয়া যাবে না। এছাড়া তৃতীয় কোনো পক্ষের ওয়েবসাইটের মাধ্যমে লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ তা প্রতারণামূলক হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সাক্ষাৎকারের আগে পরিশোধিত কোনো অর্থই ফেরতযোগ্য নয়। তবে যারা যথাযথ নিয়ম মেনে বন্ড জমা দেবেন এবং ভিসার শর্তাবলি পূর্ণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে নিজ দেশে ফিরে আসবেন, তারা পরবর্তীতে ওই অর্থ ফেরত পাবেন। মূলত গত ৬ জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণবিষয়ক ওয়েবসাইট থেকে জানানো হয়েছিল যে, বাংলাদেশসহ ৩৮টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে এই অস্থায়ী পাইলট প্রোগ্রামের আওতায় জামানত দিতে হতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থাভাবে বন্ধ হতে বসা শিক্ষার্থীর শিক্ষাজীবনের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের ভিসা বন্ড লাগবে না, শর্ত কেবল পর্যটন ও ব্যবসায়ীদের জন্য

আপডেট সময় : ০৪:৫২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬