মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল সোমবার বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার জন্য তারা রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অবস্থিত প্রধান উপদেষ্টার বাসভবনে যান।

এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এই প্রতিনিধিদলে ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সাধারণ সম্পাদক মনিরা শারমিন এবং আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান জহিরুল ইসলাম মূসা। বিকেল পাঁচটার দিকে প্রতিনিধিদলটি প্রধান উপদেষ্টার বাসভবনে পৌঁছায়।

এর আগে রোববার রাতে এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছিলেন, তারা সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। এই সাক্ষাতে তারা নির্বাচন কমিশনের বিভিন্ন পক্ষপাতমূলক বিষয় প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরবেন বলেও উল্লেখ করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রদলের বিক্ষোভ: দেশবিরোধী অপতৎপরতা রুখে দাঁড়ানোর প্রত্যয়

নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক

আপডেট সময় : ১১:৩৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬