মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

বিনিয়োগকারীদের জন্য ডিজিটাল সেবা: বিডা ও রূপালী ব্যাংকের সমঝোতা

দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগ সেবা আরও সহজ ও ডিজিটাল করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং রূপালী ব্যাংক পিএলসি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ের বিডা সেমিনার হলে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম এবং বিডার পক্ষে নির্বাহী সদস্য এয়ার কমোডর (অব:) মো. শাহারুল হুদা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এই সমঝোতা স্মারকের আওতায় বিনিয়োগকারীরা অনলাইনে ব্যাংক হিসাব খুলতে পারবেন। এছাড়া, সার্ভার-টু-সার্ভার সংযোগ স্থাপনের মাধ্যমে বিডা ও রূপালী ব্যাংকের মধ্যে পারস্পরিক তথ্য আদান-প্রদান করা হবে। এর ফলে বিনিয়োগকারীদের প্রয়োজনীয় বিভিন্ন সেবা নিশ্চিত করতে উভয় প্রতিষ্ঠান দ্রুত ও কার্যকরভাবে অনলাইনে প্রাসঙ্গিক তথ্য বিনিময় করতে পারবে।

অনুষ্ঠানে ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ সাফায়েত হোসেন ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আফজাল হোসেন, মো. আবদুল মান্নান মিয়া এবং বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় ও পরিচালক সুনীল কুমার অধিকারীসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রদলের বিক্ষোভ: দেশবিরোধী অপতৎপরতা রুখে দাঁড়ানোর প্রত্যয়

বিনিয়োগকারীদের জন্য ডিজিটাল সেবা: বিডা ও রূপালী ব্যাংকের সমঝোতা

আপডেট সময় : ১১:২৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬