ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

১ ফেব্রুয়ারির মধ্যে সচল হচ্ছে রাজউকের সার্ভার: রিহ্যাব নেতাদের সাথে বৈঠকে চেয়ারম্যান

আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ডিজিটাল সার্ভার পূর্ণাঙ্গভাবে সচল করার প্রতিশ্রুতি দিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম। নকশা অনুমোদন প্রক্রিয়া দ্রুততর করা এবং আবাসন খাতের বিদ্যমান সমস্যা নিরসনে রাজউকের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সম্প্রতি রাজধানীর উন্নয়ন পরিকল্পনা, আবাসন খাতের অগ্রগতি এবং নাগরিক সেবা সহজীকরণের লক্ষ্যে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর একটি প্রতিনিধি দল রাজউক চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেন। মতবিনিময় সভায় রিহ্যাব নেতৃবৃন্দ নতুন ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) অনুযায়ী ভবন নির্মাণের নকশা অনুমোদনের গতি বাড়ানোর দাবি জানান। একইসাথে জমি নামজারি ও ইজমেন্ট দলিল প্রক্রিয়া সহজ করাসহ গ্রাহক হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

বৈঠকে রাজউক চেয়ারম্যান জানান, নতুন বিধিমালা এবং সংশোধিত ড্যাপ প্রজ্ঞাপন জারির পর সে অনুযায়ী রাজউকের সফটওয়্যার আপডেট করার কাজ দ্রুতগতিতে চলছে। আধুনিক এই সিস্টেমের মাধ্যমে সেবাপ্রার্থীদের ভোগান্তি কমিয়ে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। সফটওয়্যার সংস্কারের কাজ শেষ হলে আগামী ১ ফেব্রুয়ারির আগেই নকশা অনুমোদনের কার্যক্রম পুরোদমে শুরু করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ডিজিটাল সেবা আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করে প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম বলেন, আবাসন খাতের উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে রাজউক প্রতিশ্রুতিবদ্ধ। গ্রাহক পর্যায়ে কোনো ধরনের হয়রানি সহ্য করা হবে না এবং সেবার মান বাড়াতে ডিজিটাল প্ল্যাটফর্মকে আরও জনবান্ধব করা হচ্ছে।

সাক্ষাৎকালে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুল লতিফসহ সংগঠনের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আবাসন খাতের সার্বিক স্থিতিশীলতা রক্ষায় রাজউক ও রিহ্যাব সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

২০২৬ সালের শান্তি নোবেলের দৌড়ে ২৮৭ প্রার্থী, আলোচনায় ট্রাম্পের নাম

১ ফেব্রুয়ারির মধ্যে সচল হচ্ছে রাজউকের সার্ভার: রিহ্যাব নেতাদের সাথে বৈঠকে চেয়ারম্যান

আপডেট সময় : ১১:২৩:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬