ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, এনসিপিকে প্রধান উপদেষ্টার আশ্বাস

সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে এনসিপি নেতারা আসন্ন নির্বাচন নিয়ে তাদের পর্যবেক্ষণ ও উদ্বেগের কথা জানান। জবাবে প্রধান উপদেষ্টা সবাইকে নিয়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার আশ্বাস দেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সেক্রেটারি মনিরা শারমিন এবং আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান জহিরুল ইসলাম মূসা। এসময় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত ছিলেন।

বৈঠকে এনসিপি নেতারা নির্বাচন প্রক্রিয়া নিয়ে তাদের বিভিন্ন পর্যবেক্ষণ তুলে ধরেন এবং বেশ কিছু উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান, গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে এনসিপির সর্বস্তরের নেতাকর্মীরা প্রচারণা চালাচ্ছেন। একইসঙ্গে তারা নির্বাচনে একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা এনসিপি নেতাদের আশ্বস্ত করে বলেন, নির্বাচন সংক্রান্ত যেকোনো অভিযোগ বা পরামর্শ তাৎক্ষণিকভাবে সরকারকে জানানো হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, কেউ যেন আইন অমান্য করতে না পারে সে ব্যাপারে সরকার কঠোর থাকবে।

তিনি উল্লেখ করেন, নির্বাচন প্রক্রিয়ায় নিরপেক্ষতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনে রদবদল করা হয়েছে। এই নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্বের সুযোগ নেই জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এটি দেশের ভাগ্য নির্ধারণ ও পরিবর্তনের নির্বাচন, যা অবশ্যই সুষ্ঠু হতে হবে।

অধিকাংশ ভোটকেন্দ্র জানুয়ারির মধ্যেই সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলে তিনি জানান। এছাড়া, ঝুঁকির আশঙ্কা রয়েছে এমন কেন্দ্রগুলোতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বডি ক্যামেরা থাকবে, যা কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারণা আইনসম্মত উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘কেন ‘হ্যাঁ’ ভোট দেওয়া প্রয়োজন এবং এর ফলাফল কী হবে, আমরা তা জনগণকে বোঝানোর চেষ্টা করছি। এ ব্যাপারে সকল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করছি।’ তিনি আরও বলেন, এবারের নির্বাচন যাতে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে হয়, সেই দায়িত্ব সরকার, নির্বাচন কমিশন এবং সকল রাজনৈতিক দলসহ সবার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

২০২৬ সালের শান্তি নোবেলের দৌড়ে ২৮৭ প্রার্থী, আলোচনায় ট্রাম্পের নাম

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, এনসিপিকে প্রধান উপদেষ্টার আশ্বাস

আপডেট সময় : ১১:২১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬