মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

রাজধানীর চৌধুরীপাড়ায় গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর হাতিরঝিল থানাধীন চৌধুরীপাড়া এলাকার একটি বাসা থেকে সোনিয়া (১৭) নামের এক কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত গভীর রাতে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত সোনিয়া ভোলার চরফ্যাশন উপজেলার চর মাইনকা বেপারি বাড়ি গ্রামের মৃত দুলাল বেপারীর মেয়ে। সে পশ্চিম চৌধুরীপাড়ার বাসিন্দা ইকবাল হোসেনের বাসায় গৃহকর্মী হিসেবে কর্মরত ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত সোয়া দুইটার দিকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এর আগে গৃহকর্তার মেয়ে সোনিয়াকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। সোমবার সকালে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ঘটনার বিষয়ে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) দীন বন্ধু রায় জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সোনিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে এটি নিছক আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে নিশ্চিতভাবে জানা যাবে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রদলের বিক্ষোভ: দেশবিরোধী অপতৎপরতা রুখে দাঁড়ানোর প্রত্যয়

রাজধানীর চৌধুরীপাড়ায় গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১০:৫৯:০৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬