ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

ওয়ালটন এসির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা পেসার তাসকিন আহমেদ

দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে নতুন এক যাত্রায় যুক্ত হলেন জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ। এখন থেকে তিনি ‘ফেস অব ওয়ালটন এসি’ হিসেবে ব্র্যান্ডটির প্রচার ও প্রসারে কাজ করবেন।

রোববার (১৮ জানুয়ারি, ২০২৬) রাজধানীর বসুন্ধরায় অবস্থিত ওয়ালটন করপোরেট কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তি স্বাক্ষরিত হয়। তাসকিন আহমেদের সঙ্গে এই চুক্তিতে ওয়ালটনের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. তানভীর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফিরোজ আলম, আবদুল্লাহ-আল-মামুন এবং মো. শাহজালাল হোসেন লিমনসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে নিজের অনুভূতি ব্যক্ত করে তাসকিন আহমেদ বলেন, “বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রায় ওয়ালটন সবসময়ই পাশে থেকেছে। আমার খেলোয়াড়ি জীবনের শুরু থেকেই আমি ওয়ালটনকে দেখে আসছি। বিদেশের মাটিতে খেলতে গিয়ে যখন স্পন্সর হিসেবে দেশের ব্র্যান্ড ওয়ালটনের নাম দেখি, তখন একজন বাংলাদেশি হিসেবে গর্বে বুক ভরে ওঠে। এমন একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যুক্ত হতে পেরে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি।”

ওয়ালটন এসির সিবিও মো. তানভীর রহমান বলেন, “বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা পেসার তাসকিন আহমেদ যেমন আমাদের গর্ব, তেমনি ওয়ালটন এসিও দেশের এক নম্বর ব্র্যান্ড। আমরা প্রযুক্তির উৎকর্ষতায় প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যুক্ত করছি। তাসকিনের মতো একজন তারকার অন্তর্ভুক্তি আমাদের ব্র্যান্ডিং কার্যক্রমকে আরও গতিশীল করবে। আমরা বিশ্বাস করি, দুই সেরার এই মেলবন্ধনে সাধারণ গ্রাহকরা আরও বেশি উপকৃত হবেন।”

উল্লেখ্য, পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তির জন্য ওয়ালটন এসি দেশের বাজারে টানা দুই বছর ‘বেস্ট ব্র্যান্ড’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। আইওটি এবং এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) সমৃদ্ধ ওয়ালটন এসি বর্তমানে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। এমনকি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানেও ওয়ালটনের স্মার্ট ইনভার্টার চিলার ব্যবহৃত হচ্ছে।

অত্যাধুনিক ফ্রস্ট ক্লিন, এয়ার প্লাজমা এবং থ্রি-ইন-ওয়ান কনভার্টার প্রযুক্তির পাশাপাশি ওয়ালটন এসিতে রয়েছে অফলাইন ভয়েস কন্ট্রোল ও ব্লুটুথ নিয়ন্ত্রণ সুবিধা। আন্তর্জাতিক মানসম্পন্ন টেস্টিং ল্যাব নাসদাত-ইউটিএস থেকে গুণগত মান নিশ্চিত হয়েই প্রতিটি এসি বাজারে ছাড়া হয়। পরিবেশের সুরক্ষায় এসব এসিতে ব্যবহার করা হচ্ছে বিশ্বস্বীকৃত আর-২৯০ রেফ্রিজারেন্ট।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

২০২৬ সালের শান্তি নোবেলের দৌড়ে ২৮৭ প্রার্থী, আলোচনায় ট্রাম্পের নাম

ওয়ালটন এসির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা পেসার তাসকিন আহমেদ

আপডেট সময় : ১০:৫৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬