ইরান সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বুধবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা নিশ্চিত করেছেন।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ বন্ধ করা হয়েছে বলে তিনি আশ্বস্ত হয়েছেন। এই প্রেক্ষাপটে আরাগচির বক্তব্য তাৎপর্যপূর্ণ।
গণমাধ্যম কর্মীরা যখন পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করেন যে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা, তখন তিনি স্পষ্টভাবে জানান, “মৃত্যুদণ্ড দেওয়ার প্রশ্নই আসে না।” তিনি আরও বলেন, সরকার এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে না।
রিপোর্টারের নাম 



















