ইরানের সাথে বিদ্যমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র তাদের অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে প্রেরণ করেছে। এই রণতরীটি তার বহরসহ যাত্রা শুরু করেছে, যেখানে অত্যাধুনিক ডেস্ট্রয়ার, ফ্রিগেট এবং সাবমেরিনের মতো বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ অন্তর্ভুক্ত রয়েছে।
পেন্টাগনের নির্দেশনা অনুযায়ী, আগামী সপ্তাহের মধ্যেই এই ‘ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ’ যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আওতাধীন অঞ্চলে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ভৌগোলিক পরিধিতে মধ্যপ্রাচ্য ছাড়াও উত্তর-পূর্ব আফ্রিকা এবং মধ্য ও দক্ষিণ এশিয়ার মোট ২১টি দেশ অন্তর্ভুক্ত। এই পদক্ষেপ অঞ্চলটিতে বিরাজমান সামরিক উত্তেজনায় নতুন মাত্রা যোগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 



















