৫ আগস্টের পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের আতঙ্কের কোনো কারণ নেই, সরকার বরাবরের মতোই সতর্ক অবস্থানে রয়েছে। এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
৪ আগস্ট সোমবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা শেষে তিনি এই কথা বলেন।
উপদেষ্টা বলেন, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনো কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাতে না পারলেও এই সরকার তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরও জানান যে, বর্তমানে রাস্তায় জনগণের ভিড় বা ‘মব’ আগের চেয়ে কমেছে।
তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ আছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে রাজনৈতিক দল বেশি দুর্বল, তাকে বেশি নিরাপত্তা দেওয়া হচ্ছে।
রিপোর্টারের নাম 






















