ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

খাগড়াছড়িতে বিএনপিতে যোগ দিলেন এনসিপির তিন শতাধিক নেতাকর্মী

খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পদধারী ১৯ জনসহ তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। এ উপলক্ষে সোমবার বিকালে শহরের আদালত সড়কে জেলা বিএনপির কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরা, যুগ্ম সদস্যসচিব আবদুর রহমান সায়াদ, নিরুপম চাকমা, রুপালী ত্রিপুরা, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আদনান মাহিনসহ জেলা কমিটির ১৯ জন পদধারী নেতা। এ ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আগত তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।

এ সময় জেলা বিএনপির সভাপতি নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, ‘পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।’

নবাগত নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংক থেকে পদত্যাগ করলেন সদ্যবিদায়ী গভর্নরের উপদেষ্টা

খাগড়াছড়িতে বিএনপিতে যোগ দিলেন এনসিপির তিন শতাধিক নেতাকর্মী

আপডেট সময় : ০৮:০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬