ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

এবারের নির্বাচন আগামীর গণতন্ত্রের ভিত্তি স্থাপন করবে: বদিউল আলম

‘এবারের নির্বাচন আগামীর গণতন্ত্রের ভিত্তি স্থাপন করবে’ বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।

সোমবার (৫ জানুয়ারি) বিকালে ময়মনসিংহে সুশাসনের জন্য নাগরিক আয়োজিত সদর-৪ আসনের প্রার্থীদের নিয়ে বিভাগীয় সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসন্ন সংসদ নির্বাচনে পরিস্থিতি ঠিক রাখার ওপর গুরুত্বারোপ করে বদিউল আলম বলেন, ‘গত ১৫ বছরে প্রশাসনকে অনেক দলীয়করণ করা হয়েছে। এখনও তা অব্যাহত রয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যাতে নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে তা নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ‘৫ আগস্টের পর পুলিশ বাহিনীর মনোবল ভেঙে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নিশ্চিত করবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংক থেকে পদত্যাগ করলেন সদ্যবিদায়ী গভর্নরের উপদেষ্টা

এবারের নির্বাচন আগামীর গণতন্ত্রের ভিত্তি স্থাপন করবে: বদিউল আলম

আপডেট সময় : ০৫:২৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬