ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

সারা দেশে নৌযান চলাচল বন্ধ, বরিশাল-চাঁদপুর থেকে ছাড়েনি লঞ্চ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:০৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

ঘন কুয়াশার কারণে সারা দেশে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এর অংশ হিসেবে বরিশাল নদী বন্দরে চারটি লঞ্চ থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি চাঁদপুর থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। হঠাৎ করেই লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় চাঁদপুর ও বরিশাল টার্মিনালে এসে ফিরে গেছেন যাত্রীরা। অনেকে লঞ্চ ছাড়ার অপেক্ষায় থাকলেও শেষ পর্যন্ত ছাড়া হয়নি।

বিআইডব্লিউটিএর চাঁদপুরের উপপরিচালক (নৌ-নিরাপত্তা) বাবু লাল বৈদ্য বাংলা ট্রিবিউনকে, বিকাল সাড়ে ৫টা থেকে রাজধানীর সদরঘাটসহ সারা দেশের সব নৌপথে যাত্রীবাহী লঞ্চ ও নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিআইডব্লিউটিএ এই নির্দেশনা দিয়েছে।’

বাবু লাল বৈদ্য আরও বলেন, ‘আবহাওয়া অধিদফতরের সঙ্গে যোগাযোগ করে তাদের সতর্কবার্তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘন কুয়াশার কারণে নৌপথে দুর্ঘটনা এড়াতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য চাঁদপুর থেকে কোনও লঞ্চ ছাড়া হয়নি।’

এদিকে, যেসব লঞ্চ ও নৌযান যাত্রাপথে রয়েছে তাদের অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যাত্রীদের নিরাপত্তার স্বার্থে নৌযান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।

একই কথা জানিয়েছেন বিআইডব্লিউটিএর বরিশাল নদী বন্দরের ট্রাফিক পরিদর্শক জুলফিকার আলী। তিনি বলেন, ‘রবিবার রাতে বরিশাল নৌ-বন্দর থেকে চারটি লঞ্চ ঢাকার উদ্দেশে যাওয়ার কথা ছিল। ঘন কুয়াশার কারণে চলাচল বন্ধ ঘোষণা করায় যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনা এড়াতে অভ্যন্তরীণ রুটেরও লঞ্চ ও ভোলা-বরিশাল রুটে চলাচলকারী স্পিড বোট চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।’

বিআইডব্লিউটিএর বরিশাল নদী বন্দরের নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, বিআইডব্লিউটিএর কেন্দ্রীয় দফতরের নির্দেশনা অনুযায়ী বরিশাল নৌ-বন্দর থেকে সব লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

এর আগে রবিবার সন্ধ্যায় অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উপপরিচালক (জনসংযোগ কর্মকর্তা) মো. শাহাদাত হোসেন বলেন, ‘ঘন কুয়াশার কারণে রবিবার রাতে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ মার্চ: টিভি পর্দায় ক্রিকেট-ফুটবলের ডাবল ধামাকা!

সারা দেশে নৌযান চলাচল বন্ধ, বরিশাল-চাঁদপুর থেকে ছাড়েনি লঞ্চ

আপডেট সময় : ১২:০৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫