ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

শেষ মুহূর্তের নাটকে পয়েন্ট হারাল আবাহনী, রুখে দিলো পিডাব্লিউডি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

জয়ের খুব কাছেই ছিল আবাহনী লিমিটেড। কিন্তু শেষ মুহূর্তের চরম ভুলে পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়তে হলো আকাশি-নীল জার্সিধারীদের। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আবাহনীকে ২-২ গোলে আটকে দিয়ে বড় চমক দেখিয়েছে পিডাব্লিউডি স্পোর্টস ক্লাব।

শুক্রবার (১৯ ডিসেম্বর) কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের শুরুটা ছিল আবাহনীর জন্য হতাশাজনক। মাত্র ১০ মিনিটেই মিনহাজুল স্বাধীনের গোলে পিছিয়ে পড়ে তারা। বিরতির আগ পর্যন্ত গোলটি শোধ করতে পারেনি মারুফুল হকের দল। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলে যায় আবাহনী। তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিনের নিখুঁত থ্রু পাসে দারুণ এক চিপ শটে গোল করে সমতা ফেরান আল আমিন। এরপর ৭৪ মিনিটে স্কোরলাইন ২-১ করেন মোরসালিন নিজেই। এবার আল আমিনের পাস থেকে বক্সের বাইরে থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন তিনি। 

নির্ধারিত সময় শেষে যখন আবাহনী জয়ের স্বপ্ন দেখছিল, তখনই দৃশ্যপট বদলে যায় যোগ করা ৮ মিনিটের একেবারে শেষ দিকে। আবাহনীর এক ডিফেন্ডারের মারাত্মক ভুলে বল পেয়ে যান পিডাব্লিউডির সাঈদ। দারুণ এক ভলিতে বল জালে পাঠিয়ে আবাহনী শিবিরে নিস্তব্ধতা নামিয়ে আনেন তিনি।

এই ড্রয়ে ৭ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থাকল আবাহনী; শীর্ষে থাকা এক ম্যাচ কম খেলা কিংসের চেয়ে তারা এখন ৭ পয়েন্টে পিছিয়ে। সমান ম্যাচে পিডাব্লিউডির অর্জন ৭ পয়েন্ট।

এদিকে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে রোমাঞ্চকর জয় পেয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়লেও সলোমন কিংয়ের জোড়া গোল ও আবু ক্লেমেন্তের এক গোলে ৩-২ ব্যবধানে জিতেছে তারা। এই জয়ে ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে পুরোনো ঢাকার ক্লাবটি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেষ মুহূর্তের নাটকে পয়েন্ট হারাল আবাহনী, রুখে দিলো পিডাব্লিউডি

আপডেট সময় : ০৭:৩৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫