আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব বলেছেন, দেশে অভ্যুত্থানের পরবর্তী সময়ে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার বাহিনী শক্তিশালী ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বুধবার (১৫ অক্টোবর) বান্দরবানের সুয়ালক এবং রুমা আনসার ব্যাটালিয়ন পরিদর্শনে এসে তিনি এই মন্তব্য করেন। সুয়ালক আনসার ব্যাটালিয়ন পরিদর্শনের সময় মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সুয়ালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন। এই সময় তিনি আনসার বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অপারেশনাল সক্ষমতা উন্নয়ন এবং পরিবেশবান্ধব কার্যক্রমে নিজেদের আরও বেশি সম্পৃক্ত করার ওপর জোর দেন।
একই সঙ্গে, তিনি পার্বত্য চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত ও স্বাভাবিক রাখতে বাহিনীর সকল সদস্যকে সর্বদা সতর্ক ও তৎপর থাকার নির্দেশ দেন। মহাপরিচালকের এই পরিদর্শনের সময় বাহিনীর উপমহাপরিচালক (অপারেশন্স) মো. সাইফুল্লাহ রাসেল, উপমহাপরিচালক (চট্টগ্রাম রেঞ্জ) ড. সাইফুর রহমানসহ বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 



















