ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

খুলনায় বাবাকে হত্যার অভিযোগে ছেলে ও পুত্রবধূ গ্রেফতার

খুলনায় বাবা লিটন খানকে হত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছেলে আবু বক্কার সিদ্দিক লিমন ও তার স্ত্রী চাঁদনীকে ঢাকার পল্লবী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। পরে খুলনার সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ২ অক্টোবর রাতে বাসায় ছিলেন লিটন। সুযোগ পেয়ে তার ছেলে লিমন ও স্ত্রী চাঁদনী মিলে প্রথমে গলায় ফাঁস দেয়। পরে মৃত্যু নিশ্চিত করতে বটি দিয়ে গলা কেটে হত্যা করে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। লিটন খান ৯ মাস ধরে সুফিয়া কুটিরের এস এম আরিফ হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। বাবা-ছেলের মধ্যে প্রায়ই মনোমালিন্য হতো।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, পলাতক লিমন ও তার স্ত্রী চাঁদনীকে ৩ অক্টোবর দিবাগত রাতে ঢাকার পল্লবী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি

খুলনায় বাবাকে হত্যার অভিযোগে ছেলে ও পুত্রবধূ গ্রেফতার

আপডেট সময় : ১১:৫৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫