ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

মিরপুর অগ্নিকাণ্ডে দায়ীদের বিচার ও ক্ষতিপূরণ দাবিতে এনসিপির প্রতিবাদ

রাজধানীর মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচার, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানসহ তিনটি জরুরি দাবিতে প্রতিবাদ সভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে মিরপুর-১০ গোল চত্বরে এনসিপির ঢাকা মহানগর উত্তরের মিরপুর জোন এই প্রতিবাদ সভার আয়োজন করে।

সভায় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াজোঁ কমিটির প্রধান আরিফুল ইসলাম আদীব বলেন, শ্রম ও শিল্প মন্ত্রণালয়সহ সরকারের যেসব সংশ্লিষ্ট কর্মকর্তারা এই এলাকাগুলোর তদারকির দায়িত্বে ছিলেন, তাদের গাফিলতিও তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে।

এ সময় তিনি এনসিপির পক্ষ থেকে তিনটি প্রধান দাবি উপস্থাপন করেন:
১. অবৈধ কেমিক্যাল গুদাম ও গার্মেন্টস মালিকসহ অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের আটক করে বিচার করতে হবে।
২. নিহতদের প্রত্যেক পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে।
৩. ঢাকা উত্তরের আবাসিক এলাকায় থাকা সব কেমিক্যাল গোডাউন অতিদ্রুত সরাতে হবে।

এনসিপির কেন্দ্রীয় সংগঠক মনসুর আব্দুল্লাহর সঞ্চালনায় প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সদস্য ইমরান নাঈম, জায়েদ বিন নাসের, ঢাকা মহানগর উত্তরের সদস্য সরদার আমিনুল, জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মেহেদী হাসান এবং শাহ আলী থানার প্রধান সমন্বয়কারী শফিকুল ইসলাম রানাসহ অন্যরা।

বক্তারা সরকারের নির্লিপ্ততাকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি তারা ঢাকা মহানগর উত্তরের আবাসিক এলাকাগুলো থেকে সব কেমিক্যাল গুদাম ও অবৈধ গার্মেন্টস সরিয়ে ফেলার জোর দাবি জানান।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে আরাকান আর্মির প্রধানের অভিনন্দন, নতুন বন্ধুত্বের বার্তা

মিরপুর অগ্নিকাণ্ডে দায়ীদের বিচার ও ক্ষতিপূরণ দাবিতে এনসিপির প্রতিবাদ

আপডেট সময় : ০৮:৫৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫