ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

বিচার বিভাগের জন্য সচিবালয় গঠনের প্রস্তাব যাচ্ছে উপদেষ্টা পরিষদে

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন যে, বিচার বিভাগের জন্য একটি পৃথক সচিবালয় গঠনের প্রস্তাব আগামী কয়েক সপ্তাহের মধ্যে উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য দেন।

আলাদা বিচার বিভাগীয় সচিবালয় (সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট) গঠনের বিষয়ে উপদেষ্টা বলেন, বিচার বিভাগীয় সংস্কার কমিশনের অন্যতম একটি সুপারিশ ছিল এটি। প্রধান বিচারপতির বিচারিক সংস্কার ভাবনার মধ্যেও এই বিষয়টি রয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে যথেষ্ট কাজ করেছি। তবে কিছু বিষয়ে ভিন্নমত থাকায় আরও আলোচনার প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, “মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এটা আমরা উপদেষ্টা পরিষদের কাছে পেশ করব। উপদেষ্টা পরিষদ যদি অনুমোদন দেয়, তবে এটা পাস হবে। আমার বিশ্বাস, এই সরকারের আমলেই আমরা সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট গঠন করতে পারব।”

ড. আসিফ নজরুল রাজনীতিতে চলমান সমালোচনা প্রসঙ্গে বলেন, বিভিন্ন রাজনৈতিক দল ও মহল থেকে উপদেষ্টাদের নিয়ে কথা বলা হয় এবং হুমকিও দেওয়া হয়। আমার কাছে মনে হয়, এটা এক ধরনের উত্তরণ। আগের সরকারগুলোর সময় দেখা যেত, যারা ক্ষমতায় থাকত তারা অন্য রাজনৈতিক দলগুলোকে হুমকি দিত। আর এখন উপদেষ্টা পরিষদে থাকা লোকজনকে বিভিন্ন রাজনৈতিক দল ইচ্ছামতো সমালোচনা করছে এবং হুমকি দিচ্ছে। এটা ভালো, এটাকে গণতান্ত্রিক উত্তরণ বলা যেতে পারে।

উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, “যারা রাজনৈতিক দলে আছেন তাদের বলে রাখি—একই ধরনের কথা আপনাদের সম্পর্কে কেউ বললে সেটা শোনার মানসিকতা আপনাদেরও থাকতে হবে।”

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে আরাকান আর্মির প্রধানের অভিনন্দন, নতুন বন্ধুত্বের বার্তা

বিচার বিভাগের জন্য সচিবালয় গঠনের প্রস্তাব যাচ্ছে উপদেষ্টা পরিষদে

আপডেট সময় : ০৩:৪৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫