ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

২০ বছর পর ঢাকায় বসছে বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

প্রায় দুই দশক পর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের (জে ই সি) বৈঠক। এই গুরুত্বপূর্ণ বৈঠকে নেতৃত্ব দিতে ঢাকায় আসছেন পাকিস্তানের অর্থনীতি বিষয়ক মন্ত্রী আহাদ খান চিমা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে যে, আগামী ২৭ অক্টোবর ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের নবম জে ই সি বৈঠক অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানাচ্ছে, আসন্ন বৈঠকে পাকিস্তানের পক্ষের নেতৃত্ব দিতে দেশটির অর্থনীতি বিষয়ক মন্ত্রী ঢাকায় আসবেন। ঢাকা সফরকালে তার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, এই জে ই সি বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বৈঠকে দুই দেশের মধ্যে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, কৃষিতে সহযোগিতা, আর্থিক সেবা খাত এবং ব্যাংকিংসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে।

উল্লেখ্য, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ২০০৫ সালের ১২ সেপ্টেম্বরের পর আর কোনো জে ই সি বৈঠক অনুষ্ঠিত হয়নি।

অন্যদিকে, বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের আমন্ত্রণে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ইসলামাবাদ সফরে যাচ্ছেন। আগামী ২৮ অক্টোবর তার পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে। তার এই সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হবে।

এর আগে গত আগস্ট মাসে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার এবং বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান ঢাকা সফর করেছিলেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

২০ বছর পর ঢাকায় বসছে বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক

আপডেট সময় : ০৫:৪৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫