ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ভোজ্যতেলের মূল্যবৃদ্ধিতে সরকারের অনুমোদন নেই: বাণিজ্য উপদেষ্টা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি—এমনটাই জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি স্পষ্ট করে বলেন, মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া ব্যবসায়ীদের এককভাবে দাম বাড়ানোর কোনো অধিকার নেই।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর পূর্বাচলে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

বাণিজ্য উপদেষ্টা জানান, ব্যবসায়ীদের কারণে যদি ভোজ্যতেলের দামে কোনো অস্বাভাবিক পরিবর্তন বা তারতম্য ঘটে, তাহলে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এর আগে, গতকাল (সোমবার) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন তেলের দাম বৃদ্ধির একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

ওই বিজ্ঞপ্তি অনুসারে, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১৭৭ টাকা।

এছাড়াও, বাজারে পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ২৩ টাকা বাড়িয়ে ৯৪৫ টাকা এবং প্রতি লিটার খোলা পাম তেলের দাম ১৩ টাকা বাড়িয়ে ১৬৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংস্কারের ধীরগতিতে আইএমএফের কিস্তি স্থগিত, বাংলাদেশের ঋণের ভবিষ্যৎ অনিশ্চিত

ভোজ্যতেলের মূল্যবৃদ্ধিতে সরকারের অনুমোদন নেই: বাণিজ্য উপদেষ্টা

আপডেট সময় : ০৫:২৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫