মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৫৪ অপরাহ্ন | ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

আওয়ামী লীগ যেসব বেআইনি কাজ করেছে, সেগুলোর জবাব দিক: তথ্য প্রতিমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০২:০২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের অর্থ লুটপাট, হত্যাকাণ্ড, গুম ও বিচারবহির্ভূত হত্যাসহ সকল অপরাধের বিচার নিশ্চিত করা হবে।

তিনি বলেন, যারা বাংলাদেশে অর্থ লুটপাট করেছে, জাতিসংঘের হিসাব অনুযায়ী প্রায় ১৪০০ মানুষকে হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে এবং গুম ও বিচারবহির্ভূত হত্যার সঙ্গে জড়িত, তারা আজ দেশে ফিরে জনগণকে উদ্ধারের কথা বলছে। আগে তাদের এসব কর্মকাণ্ডের বিচার হতে হবে, জনগণের কাছে জবাব দিতে হবে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ)-এর জাতীয় সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ আগে যেসব বেআইনি কাজ করে গেছে, যেসব গণহত্যা চালিয়েছে, ব্যাংক লুট করেছে ও গুম করেছে, সেগুলোর বিচার আগে হোক এবং সেগুলোর জবাব দিক।

আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চান, তারপরে জনগণ বিবেচনা করবে আপনাদের রাজনীতি এদেশে চলবে কিনা। বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিচারের কাঠগড়ায় দাঁড়ান এবং আদালত যে রায় দিয়েছেন, তা বাস্তবায়ন হোক।

গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের কলমের ধার যেমন অনেক বেশি, তেমনি ফটোসাংবাদিকদের ক্যামেরার ধারও কম নয়। তথ্যপ্রযুক্তির অগ্রগতির সঙ্গে গণমাধ্যম ক্রমেই ডিজিটাল হয়ে উঠছে এবং ফটোসাংবাদিকরাও এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

ফটোসাংবাদিকদের বিভিন্ন দাবি-দাওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, তাদের দাবিগুলো লিখিতভাবে মন্ত্রণালয়ে জানালে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা করে তা বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ফটোসাংবাদিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের যেকোনো সমস্যা ও সংকটে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সরকার প্রস্তুত রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল প্রমুখ।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সুষ্ঠু নির্বাচন অপরিহার্য: সিইসি

29 November 2026

ফুলবাড়ী সীমান্তে ২৯ বিজিবির অভিযান, জব্দ ১ লাখ ৬৫ হাজার টাকার মাদক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আওয়ামী লীগ যেসব বেআইনি কাজ করেছে, সেগুলোর জবাব দিক: তথ্য প্রতিমন্ত্রী

হালনাগাদ সময় : ০২:০২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬