মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:৫০ অপরাহ্ন | ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে সরে গেছেন শেখ হাসিনা: রাশেদ খাঁন

  • হালনাগাদ সময় : ০২:১৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ১৬ ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা থেকে নিজেকে একপ্রকার সরিয়ে নিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, ‘১৬ ডিসেম্বর যত ঘনিয়ে আসছে, সবার সুর এভাবে পরিবর্তিত হবে।’

রবিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেন, ‘১৬ ডিসেম্বর শেখ হাসিনার ফেরা নিয়ে নানা মুনির নানা মত দিচ্ছেন। আগেই বলেছিলাম, সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তাদের অবস্থানও বদলে যাবে।’

তিনি আরও জানান, শনিবার রাতে শেখ হাসিনার একটি অডিও বার্তা প্রকাশ্যে এসেছে যেখানে তিনি আশঙ্কার সুরে কথা বলেছেন। এর মাধ্যমে এটি স্পষ্ট যে তিনি ১৬ ডিসেম্বরের নির্দিষ্ট ঘোষণা থেকে সরে এসেছেন।

বর্তমানে যারা দেশে নাশকতা ও আগুনসন্ত্রাস চালাচ্ছে, তাদের কঠোর হুঁশিয়ারি দিয়ে রাশেদ খাঁন বলেন, ‘জনগণের গণপ্রতিরোধের মুখে অপরাধীদের পালানোর কোনো পথ থাকবে না।’

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ

29 November 2026

পার্বতীপুরে রেললাইনে আগুন, চালকের তৎপরতায় রক্ষা পেল নীলসাগর এক্সপ্রেস

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে সরে গেছেন শেখ হাসিনা: রাশেদ খাঁন

হালনাগাদ সময় : ০২:১৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬