মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:৫৭ অপরাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

আওয়ামী লীগের বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর

  • হালনাগাদ সময় : ০৮:২৬:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িত হলে সংশ্লিষ্টদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

শনিবার (২৮ নভেম্বর) পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিষদের পুরাতন অডিটোরিয়ামে সাবেক সংসদ সদস্য, সমাজসেবক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদ আলহাজ শাহজাহান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সংসদ সদস্য নুরুল হক বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যেকোনো কার্যক্রম বেআইনি। এ ধরনের কর্মকাণ্ড পরিচালিত হলে প্রশাসনকে সংশ্লিষ্টদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে।

তিনি অভিযোগ করে বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে গুরুতর অসুস্থ হন শাহজাহান খান। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চতুর্থ মৃত্যুবার্ষিকীতে শাহজাহান খানের প্রতি শ্রদ্ধা জানান প্রতিমন্ত্রী।

দশমিনা উপজেলা বিএনপির আহ্বায়ক ছিদ্দিক আহম্মেদ মোল্লার সভাপতিত্বে এবং সদস্যসচিব শাহ আলম শানুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ শিপলু খান, গণঅধিকার পরিষদ ঢাকা উত্তরের সহসভাপতি মিজানুর রহমান, দশমিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই পঞ্চায়েত, উপজেলা যুবদলের সদস্যসচিব শামীম খান ও উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল বাশার।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে হাতিরঝিলে বর্ণিল নৌকাবাইচ

28 November 2026

টলিউড অভিনেত্রী মিমির স্বামীর আগের বিয়ের তথ্য প্রকাশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আওয়ামী লীগের বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর

হালনাগাদ সময় : ০৮:২৬:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬