মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৩৪ অপরাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নাগরিক সংস্কৃতি ও আড্ডার প্রাণকেন্দ্র হয়ে উঠছে আধুনিক ক্যাফে কালচার

  • হালনাগাদ সময় : ০৮:৩৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

সকালের ব্যস্ততা কিংবা দুপুরের ক্লান্তিকর কাজের ফাঁকে এক কাপ গরম চা বা কফিতে চুমুক দিয়ে দেহ-মন চনমনে করে তোলা নাগরিক জীবনের পরিচিত দৃশ্য। তবে কফি এখন শুধু ক্লান্তি দূর করার মাধ্যম নয়; বরং এটি আধুনিক নাগরিক জীবন, আড্ডা এবং স্থানীয় সংস্কৃতির এক জীবন্ত প্রতীকে পরিণত হয়েছে। বিশ্বের বিভিন্ন শহরের অলিগলিতে ছড়িয়ে থাকা ক্যাফেগুলো পরিবর্তনের মধ্য দিয়ে নতুন রূপ লাভ করছে।

ইউরোপের ঐতিহ্যবাহী রাজধানীগুলোর মধ্যে আয়ারল্যান্ডের ডাবলিন ক্যাফের ঘনত্বে সবাইকে ছাড়িয়ে গেছে। লাইফস্টাইল গবেষণা প্ল্যাটফর্ম ইচনাইট ডটকমের এক গবেষণায় দেখা গেছে, ডাবলিনে প্রতি ১০ লাখ বাসিন্দার বিপরীতে ৪৪১টিরও বেশি ক্যাফে রয়েছে, যা প্যারিসের তুলনায় প্রায় সাড়ে তিন গুণ বেশি।

যুক্তরাজ্যের ব্রাইটনে বড় করপোরেট চেইনের চেয়ে স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের নিজস্ব কফি শপগুলোর আধিক্য বেশি। যুক্তরাষ্ট্রের বার্মিংহামেও ক্ষুদ্র কফি শপের জয়জয়কার দেখা যাচ্ছে। এছাড়া দক্ষিণ কোরিয়ায় গত কয়েক বছরে কফি শপের সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে, যা সিউলের মতো ব্যস্ত শহরের মানুষের দৈনন্দিন জীবনের অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে হাতিরঝিলে বর্ণিল নৌকাবাইচ

28 November 2026

টলিউড অভিনেত্রী মিমির স্বামীর আগের বিয়ের তথ্য প্রকাশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নাগরিক সংস্কৃতি ও আড্ডার প্রাণকেন্দ্র হয়ে উঠছে আধুনিক ক্যাফে কালচার

হালনাগাদ সময় : ০৮:৩৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬