মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৩৩ অপরাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: তিন প্রবাসীকে জিজ্ঞাসাবাদ

  • হালনাগাদ সময় : ০৮:৪৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

গত সেপ্টেম্বর মাসে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালি গিয়েছিলেন জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ৮ সেপ্টেম্বর গভীর রাতে ভেনিসের মেস্ত্রে এলাকায় স্বজনদের সঙ্গে অবস্থানকালে একদল ইতালি প্রবাসী বাংলাদেশি তাঁর ওপর শারীরিক হেনস্তা ও হামলার চাঞ্চল্যকর ঘটনা ঘটান।

ওই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন এবং অভিযোগ জানান আজমেরী হক বাঁধন। পরবর্তীতে তিনি স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিনেত্রীর করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় তিন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ ও তাঁদের মোবাইল ফোন পুলিশ হেফাজতে নেওয়ার খবর প্রকাশ পেলে ইতালি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন করে আলোচনার ঝড় ওঠে।

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় স্থানীয় পুলিশ যে তিন প্রবাসী বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করেছে, তাঁরা হলেন— ইলিয়াস হোসেন, মুহাম্মদ বিপুল ও মনির হাওলাদার। জিজ্ঞাসাবাদের সময় তাঁদের সঙ্গে একজন বাংলাদেশি দোভাষীও উপস্থিত ছিলেন। স্থানীয় সময় গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভেনিসের একটি পুলিশ কার্যালয়ে তাঁদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

তদন্তের স্বার্থে এবং ইতালির কঠোর আইনি বিধিনিষেধের কারণে পুলিশ কিংবা স্থানীয় প্রবাসী কমিউনিটির কেউ এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলতে রাজি হননি। তবে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদের সময় ওই তিন প্রবাসীর ব্যবহৃত মোবাইল ফোনগুলো পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। তবে কী কারণে ফোনগুলো জব্দ বা হেফাজতে নেওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে হাতিরঝিলে বর্ণিল নৌকাবাইচ

28 November 2026

টলিউড অভিনেত্রী মিমির স্বামীর আগের বিয়ের তথ্য প্রকাশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: তিন প্রবাসীকে জিজ্ঞাসাবাদ

হালনাগাদ সময় : ০৮:৪৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬