মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৩৩ অপরাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ময়লা পরিষ্কারে যে জিনিসগুলোতে টিস্যু ব্যবহার করা উচিত নয়

  • হালনাগাদ সময় : ০৮:৪৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

তেল-মসলা মোছা থেকে শুরু করে তাৎক্ষণিক যেকোনো ময়লা পরিষ্কারের জন্য অনেকেই বাড়িতে পেপার টাওয়েল বা কিচেন টিস্যু ব্যবহার করে থাকেন। তবে পরিচ্ছন্নতা বিশেষজ্ঞদের মতে, সব ধরনের পৃষ্ঠ বা আসবাব পরিষ্কারের জন্য টিস্যু উপযুক্ত নয়। অনেক সময় সংবেদনশীল কিছু জিনিসে টিস্যু বা পেপার টাওয়েল ব্যবহার করলে সূক্ষ্ম আঁচড় পড়ে যায়। এর পাশাপাশি জিনিসপত্রের উজ্জ্বলতা নষ্ট হয় এবং অনেক সময় জিনিসে কাগজের গুঁড়াও লেগে থাকে।

আয়না বা জানালার কাচ ঝকঝকে রাখতে চাইলে টিস্যু পেপার এড়িয়ে চলুন। অধিকাংশ পেপার টাওয়েল বা টিস্যু কাঠের মণ্ড বা তন্তু দিয়ে তৈরি, যা মোছার সময় ভেঙে গিয়ে কাচের গায়ে সূক্ষ্ম কণা ও দাগ ফেলে রাখে। এজন্য কাচ ও আয়না পরিষ্কারের জন্য বিশেষভাবে তৈরি উন্নত মানের মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করতে পারেন। তাহলে কোনো আঁশ না ফেলেই ধুলাবালি ও দাগ দূর করা সম্ভব হবে।

কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট এবং স্মার্টফোনের স্ক্রিন বা পর্দায় আঙুলের ছাপ পড়লে অনেকেই টিস্যু দিয়ে মুছে ফেলেন। তবে এই সংবেদনশীল স্ক্রিনগুলোতে বিশেষ সুরক্ষামূলক আবরণ থাকে, যা টিস্যুর খসখসে তন্তুর ঘর্ষণে সহজেই আঁচড় পড়ে নষ্ট হয়ে যায়। এ ধরনের স্ক্রিন পরিষ্কারের জন্য নরম মাইক্রোফাইবার কাপড় অথবা স্ক্রিন-বান্ধব ওয়াইপস ব্যবহার করা ভালো।

বইয়ের তাক, ড্রেসিং টেবিল, খাট কিংবা ডাইনিং টেবিলসহ বার্নিশ করা কাঠের আসবাব টিস্যু দিয়ে পরিষ্কার করা ঠিক নয়। টিস্যুর খসখসে তন্তু কাঠের বার্নিশ বা পলিইউরেথেন আবরণে অতি সূক্ষ্ম আঁচড় তৈরি করে এবং ধীরে ধীরে আসবাবের স্বাভাবিক উজ্জ্বলতা ম্লান করে দেয়। এছাড়া কাঠের অমসৃণ অংশে কাগজের টুকরোও আটকে যায়। কাঠের আসবাবের ধুলা ঝাড়তে শুকনো সুতি বা মাইক্রোফাইবার কাপড় এবং দাগ তুলতে সামান্য ভেজা নরম কাপড় দিয়ে হালকা করে মুছে ফেলুন।

স্টেইনলেস স্টিলের তৈরি রেফ্রিজারেইটর বা ডিশওয়াশারের মতো যন্ত্রপাতির গায়ে সূক্ষ্ম দানা বা প্রলেপ থাকে। টিস্যু দিয়ে মুছলে এই প্রলেপে আঁচড় পড়ে এবং কাগজের গুঁড়া আটকে থাকে। অন্যদিকে, ঢালাই লোহার প্যান বা কড়াইয়ের পৃষ্ঠ বেশ অমসৃণ ও খসখসে হওয়ায় টিস্যু দিয়ে মোছা উচিত নয়। এতে কাগজের ক্ষুদ্র কণা আটকে পরে খাবারের সঙ্গে মিশে যাওয়ার ঝুঁকি থাকে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে হাতিরঝিলে বর্ণিল নৌকাবাইচ

28 November 2026

টলিউড অভিনেত্রী মিমির স্বামীর আগের বিয়ের তথ্য প্রকাশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ময়লা পরিষ্কারে যে জিনিসগুলোতে টিস্যু ব্যবহার করা উচিত নয়

হালনাগাদ সময় : ০৮:৪৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬