মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৩২ অপরাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পদ্মা ব্যারাজ নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের

  • হালনাগাদ সময় : ০৮:৫০:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

পদ্মা ব্যারাজ নির্মাণ করা হলে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও পানিসম্পদের চিত্র সম্পূর্ণ বদলে যেতে পারে। বাড়তে পারে পদ্মার পানির প্রবাহ ও নাব্যতা। সেচের পানির সংকট কমার পাশাপাশি পুনরুজ্জীবিত হতে পারে শুকিয়ে যাওয়া শাখা নদীগুলো। ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোরও বড় সুযোগ তৈরি হবে। এমন সম্ভাবনার কথা তুলে ধরে এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞ, প্রকৌশলী ও পরিবেশকর্মীরা।

শনিবার রাজশাহী কলেজ মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ‘পদ্মা ব্যারাজ প্রকল্পের সম্ভাবনা, উত্তর-রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন এবং বারনই, হোজা ও বড়াল নদী দখল-দূষণমুক্তকরণ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।

সেমিনারে বক্তারা বলেন, পদ্মা ব্যারাজ কেবল একটি অবকাঠামো নির্মাণের প্রকল্প নয়; এটি উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ এবং পানিসম্পদ ব্যবস্থাপনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রকল্পটি বাস্তবায়িত হলে বরেন্দ্র অঞ্চলের খরাপ্রবণ এলাকাগুলোতে সেচের পানির সরবরাহ বাড়ানো সম্ভব হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে পানিপ্রবাহ হারানো নদীগুলোকে বাঁচানোর পথও উন্মুক্ত হবে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী জুনায়েদ আহমেদ। প্রবন্ধে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে পদ্মা ব্যারাজ নির্মাণকে অগ্রাধিকারমূলক প্রতিশ্রুতি হিসেবে রাখা হয়েছিল। সরকার গঠনের পর রাজবাড়ীর পাংশায় এই প্রকল্পের প্রথম পর্যায়ের অনুমোদন দেওয়া হয়েছে। পরিবেশ সংরক্ষণ, নদীভাঙন রোধ, কৃষিতে সেচের আধুনিকায়ন এবং উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা মোকাবিলায় এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রবন্ধে আরও বলা হয়, পদ্মা ব্যারাজ নির্মিত হলে নদীর মূল প্রবাহে পানির উচ্চতা ও নাব্যতা বৃদ্ধি পাবে। সেই পানি ব্যবহার করে রাজশাহীর গোদাগাড়ীতে উত্তর-রাজশাহী সেচ প্রকল্পের ইনটেক স্ট্রাকচার ও কেন্দ্রীয় পাম্প স্টেশন স্থাপন করা সম্ভব। এর মাধ্যমে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর বিস্তীর্ণ খরাপ্রবণ এলাকায় সেচের পানি সরবরাহ নিশ্চিত করা যাবে।

সমীক্ষার বরাত দিয়ে মূল প্রবন্ধে জানানো হয়, প্রকল্পটি চালু হলে জাতীয় মোট দেশজ উৎপাদনে (জিডিপি) শূন্য দশমিক ৪৫ শতাংশ অবদান রাখার পাশাপাশি বছরে প্রায় আট হাজার কোটি টাকার প্রত্যক্ষ আর্থিক সুবিধা পাওয়া সম্ভব। তাই বর্ষা মৌসুমের পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে দ্রুত কাজ শুরু করার দাবি জানান বিশেষজ্ঞরা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে হাতিরঝিলে বর্ণিল নৌকাবাইচ

28 November 2026

টলিউড অভিনেত্রী মিমির স্বামীর আগের বিয়ের তথ্য প্রকাশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পদ্মা ব্যারাজ নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের

হালনাগাদ সময় : ০৮:৫০:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬