মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:০১ অপরাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

রাজশাহীতে আজহারীর মাহফিলে অভিযান, ৬৫ নারী পকেটমার আটক

  • হালনাগাদ সময় : ০৪:৫৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

রাজশাহীতে ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলে আসা ৬৫ জন নারী পকেটমারকে আটক করেছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা শনিবার মাহফিলস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আরএমপির মুখপাত্র ও ডিবির উপপুলিশ কমিশনার গাজিউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক নারীরা দেশের বিভিন্ন স্থান থেকে শুধু পকেট মারার উদ্দেশ্যে রাজশাহীতে এসেছিলেন। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।

শনিবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে এই তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন ড. মিজানুর রহমান আজহারী।

রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। মাহফিলে বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ মানুষের সমাগম ঘটে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের বর্তমান দল বিশ্বকাপ জয়ের সামর্থ্য রাখে না: রোনালদো

28 November 2026

মোংলা-ঘাষিয়াখালী ক্যানেলের ভাঙন রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রাজশাহীতে আজহারীর মাহফিলে অভিযান, ৬৫ নারী পকেটমার আটক

হালনাগাদ সময় : ০৪:৫৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬