মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৪০ পূর্বাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সরকারে যোগ দিতে হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা দিতে পারেন মনসুর আব্বাস

  • হালনাগাদ সময় : ০১:০৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ইসরায়েলে সরকার গঠনের জোটে জায়গা পেতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে প্রকাশ্যে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা দিতে পারেন দেশটির আরব দল রা’আমের প্রধান মনসুর আব্বাস। সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের সঙ্গে সরকার গঠনের আলোচনায় এমন অবস্থান নিতে যাচ্ছেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী শনিবার হিব্রু সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর একটি অনুষ্ঠানে আব্বাস এ ঘোষণা দিতে পারেন।

এক বিবৃতিতে আব্বাস জানান, শনিবার রাতে সাংবাদিক ডানা ওয়াইসের সঙ্গে তার সাক্ষাৎকার চ্যানেল ১২ নিউজে প্রচারিত হবে। সেখানে তিনি হামাসের সংজ্ঞা নিয়ে আলোচনা করবেন। এ বিষয়ে সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে তার দেওয়া বক্তব্যের বাইরে অন্য কোনো কথা তার নামে প্রচার না করার অনুরোধও জানান তিনি।

ইসরায়েলে সরকার গঠনের জন্য আইজেনকোটের হাতে আর মাত্র নয় দিন সময় রয়েছে। এর মধ্যে তিনি একটি জোট গঠনের চেষ্টা করছেন। তার শর্ত, নতুন সরকারে যোগ দেওয়া প্রতিটি দলকে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং সংগঠনটির ধ্বংসের প্রতিশ্রুতি দিতে হবে।

আব্বাসও একাধিকবার জানিয়েছেন, পরবর্তী সরকারে তার দল রা’আমকে দেখতে চান। ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত ইসরায়েলের ক্ষমতাসীন জোট সরকারের অংশ ছিল দলটি। দেশটির ইতিহাসে কোনো আরব দলের জন্য এটি ছিল বিরল ঘটনা।

ঐতিহাসিকভাবে ইসলামপন্থি হিসেবে পরিচিত রা’আম গত ৩ নভেম্বরের নির্বাচনের আগে নিজেদের ধর্মীয় নেতৃত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে নাগরিক পরিচয় গ্রহণের ঘোষণা দেয়। একই সঙ্গে ইসরায়েল পুলিশের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ইয়োভ সেগালোভিটজকে দলীয় প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত করে।

এতদিন হামাসকে স্পষ্টভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি না দেওয়ায় রা’আমের সরকারে যোগদানের পথে বাধা ছিল। তবে আব্বাসের সম্ভাব্য ঘোষণার পরও জোটে দলটির অংশগ্রহণ নিশ্চিত নয়। আরব পৌরসভাগুলোতে অপরাধ দমনসহ কয়েকটি বিষয়ে আইজেনকোটের কাছ থেকে নিশ্চয়তা চাইছে দলটি।

অন্যদিকে, আরব নেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট প্রকাশ্যে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেয়নি।

আব্বাসের সম্ভাব্য ঘোষণাকে লোক দেখানো বলে সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মিত্ররা। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ, অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন। তাদের দাবি, আইজেনকোটকে বিভ্রান্ত করে সরকারে প্রবেশ করাই আব্বাসের উদ্দেশ্য।

তারা আব্বাসের সম্ভাব্য অবস্থানকে ‘তাকিয়াহ’ ধারণার সঙ্গে তুলনা করেছেন। রাজনৈতিক উদ্দেশ্যে সত্য গোপনের অভিযোগ তুলে তারা এ শব্দ ব্যবহার করেন।

এদিকে, আইজেনকোটের হাতে থাকা সময়ের মধ্যে রা’আম ও ইউনাইটেড তোরাহ জুডাইজমসহ কয়েকটি দলের সমর্থন নিয়ে সরকার গঠনের চেষ্টা চলছে। তবে নেতানিয়াহুর মিত্ররা এমন সরকার গঠনের বিরোধিতা করছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

তরুণদের সব ক্ষেত্রে নেতৃত্ব দিতে হবে, অনুসরণকারী জাতি হয়ে থাকতে চাই না: শফিকুর রহমান

27 November 2026

চাঁদাবাজদের সঙ্গে এনসিপির কোনো ঐক্য হতে পারে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সরকারে যোগ দিতে হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা দিতে পারেন মনসুর আব্বাস

হালনাগাদ সময় : ০১:০৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬