মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৩৯ অপরাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাকিস্তানের বিপক্ষে দিপুর অসাধারণ সেঞ্চুরি, লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ

  • হালনাগাদ সময় : ১০:৩৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

একটার পর একটা উইকেট পড়ছে। সতীর্থরা আসছেন আর ফিরছেন। স্কোরবোর্ডে রান বাড়ার চেয়ে উইকেটের পতনই যেন বেশি দৃশ্যমান। এমন বিপর্যয়ের মধ্যেও এক প্রান্তে অবিচল শাহাদাত হোসেন দিপু। কাতারের প্রচণ্ড গরমে ফিফটির পর শরীরী ভাষায় ক্লান্তির ছাপ স্পষ্ট। বারবার হাঁপাচ্ছেন, তবু ব্যাট থামছে না। শেষ পর্যন্ত সেই লড়াই রূপ নিল অসাধারণ এক সেঞ্চুরিতে। দিপুর ব্যাটেই পাকিস্তানের বিপক্ষে লড়াই করার মতো পুঁজি পেল বাংলাদেশ।

দোহায় আজ এশিয়া কাপ রাইজিং স্টার্সের দ্বিতীয় সেমিফাইনালে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৩২ রান করেছে বাংলাদেশ ‘এ’ দল। ১১৮ বলে ৭টি চার ও ৩ ছক্কায় ১০৩ রান করে অপরাজিত থাকেন দিপু। দলের অন্য ব্যাটারদের ব্যর্থতার দিনে তার এই ইনিংসই হয়ে উঠেছে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি।

অথচ ম্যাচের শুরুটা ছিল বাংলাদেশের জন্য দুঃস্বপ্নের মতো। টস জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৪ রানেই অধিনায়ক সাইফ হাসানকে হারায় দল। পরের রানেই বিদায় নেন মাহমুদুল হাসান জয়। দুই ওপেনারের দ্রুত বিদায়ে শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ। পাওয়ার প্লে শেষে স্কোরবোর্ডে রান মাত্র ৩১।

এমন পরিস্থিতিতে দলের হাল ধরেন দিপু ও মাহিদুল ইসলাম অঙ্কন। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ধীরে ধীরে বিপর্যয় সামাল দিতে শুরু করে বাংলাদেশ। ১৪.১ ওভারে দলীয় সংগ্রহ পৌঁছায় ৫০ রানে। একদিকে অঙ্কনের ব্যাটে রান আসছিল, অন্যদিকে পরিস্থিতি বুঝে ইনিংস গুছিয়ে নিচ্ছিলেন দিপু। এই জুটি বাংলাদেশের ইনিংসে কিছুটা স্বস্তি ফিরিয়েছিল।

তবে ৪২ রান করে অঙ্কন ফিরে গেলে আবারও বিপদে পড়ে বাংলাদেশ। এরপর মাত্র ৮ রানের ব্যবধানে তিন ব্যাটারকে হারিয়ে ফের এলোমেলো হয়ে যায় ইনিংস। মেহরুব খান ২৮ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তার বিদায়ের ওপরই কার্যত নির্ভরশীল হয়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং।

সেখান থেকেই শুরু দিপুর একার লড়াই। উইকেটের পতন তাকে থামাতে পারেনি। পরিস্থিতির দাবি মেনে কখনো সতর্ক, কখনো আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলের রান এগিয়ে নিয়েছেন তিনি। ফিফটির পর কাতারের প্রচণ্ড গরমে ক্লান্তি স্পষ্ট হয়ে উঠলেও মনোযোগ হারাননি। সতীর্থদের দ্রুত বিদায়ে একা হয়ে পড়লেও শেষ পর্যন্ত ক্রিজ ছাড়েননি এই ব্যাটার।

ব্যাট হাতে সেই দৃঢ়তার পুরস্কারও পেয়েছেন দিপু। ১১৮ বলে তুলে নিয়েছেন দারুণ এক সেঞ্চুরি। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে বাংলাদেশের সংগ্রহ নিয়ে গেছেন ২৩২ রানে। শেষ দিকে রিপন মন্ডলের ১৯ রানও দলের সংগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

পাকিস্তান শাহীনসের হয়ে বল হাতে সবচেয়ে সফল মুকিম। ২৯ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। হাসান ও রাজা পেয়েছেন দুটি করে উইকেট।

বাংলাদেশের ইনিংসে যেখানে সম্মিলিত ব্যাটিংয়ের ছাপ ছিল অনুপস্থিত, সেখানে দিপুর একক প্রচেষ্টায় শেষ পর্যন্ত লড়াইয়ের মঞ্চ তৈরি হয়েছে। ২৩২ রান সেমিফাইনালে কতটা যথেষ্ট হবে, সেটির উত্তর মিলবে পাকিস্তানের ব্যাটিংয়ে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

চাঁদাবাজদের সঙ্গে এনসিপির কোনো ঐক্য হতে পারে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

27 November 2026

সাঈদ আল নোমানের ওপর হামলা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক: ডা. শাহাদাত হোসেন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পাকিস্তানের বিপক্ষে দিপুর অসাধারণ সেঞ্চুরি, লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ

হালনাগাদ সময় : ১০:৩৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬