মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:১১ অপরাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্যের খেলা হাডুডু

  • হালনাগাদ সময় : ০৭:৫৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

একসময় গ্রামের বিকেল মানেই ছিল খোলা মাঠে শিশু-কিশোরদের হইচই, দর্শকদের করতালি আর খেলোয়াড়দের দম ধরে রাখার লড়াই। মাঠের এক প্রান্ত থেকে ভেসে আসত ‘হাডুডু, হাডুডু’ শব্দ। এক পাড়া বা গ্রামের সঙ্গে অন্য পাড়া কিংবা গ্রামের দলের প্রতিযোগিতাকে ঘিরে উত্তেজনা আর উল্লাসে মুখর হয়ে উঠত পুরো এলাকা। দূর-দূরান্ত থেকেও খেলা দেখতে ভিড় করতেন সব বয়সি মানুষ। তবে সময়ের পালা বদলে গ্রামবাংলার মাঠ মাতানো হাডুডু খেলার সেই চিরচেনা দৃশ্য এখন আর আগের মত দেখা যায় না।

একসময় বাংলাদেশের গ্রামাঞ্চলে হাডুডু ছিল অন্যতম জনপ্রিয় বিনোদন। বিশেষ করে বিকেলবেলা কিংবা ফসল কাটার পর অবসর সময়ে খোলা মাঠে আয়োজন করা হতো এ খেলার। কোথাও বন্ধুদের মধ্যে হতো ছোট পরিসরে প্রতিযোগিতা, আবার কোথাও আয়োজন করা হতো বড় ধরনের খেলার আসর। গ্রামের এক পাড়া বা মহল্লার সঙ্গে অন্য পাড়া কিংবা পাশের গ্রামের দল খেলায় অংশ নিত। খেলাকে কেন্দ্র করে তৈরি হতো উৎসবমুখর পরিবেশ। বেশ কয়েকদিন আগ থেকেই খেলার আয়োজন ঘিরে মাইকিং করা হতো। অনেক সময় দূরদূরান্ত থেকেও মানুষ খেলা দেখতে আসতেন। জয়-পরাজয় নিয়ে দর্শকদের মধ্যে চলত আলোচনা, তর্ক-বিতর্ক ও আনন্দ-উল্লাস।

হাডুডু খেলতে প্রয়োজন হতো না দামি কোনো সরঞ্জাম কিংবা বিশেষ পোশাকের। একটি খোলা মাঠ, দুই দলের কয়েকজন খেলোয়াড় আর খেলার প্রতি আগ্রহ থাকলেই আয়োজন করা যেত এই খেলা। মাঠকে দুই ভাগে ভাগ করে দুই দল মুখোমুখি হতো। একজন খেলোয়াড় প্রতিপক্ষের সীমানায় প্রবেশ করে একটানা শ্বাস ধরে ‘হাডুডু’ বলতে বলতে প্রতিপক্ষের খেলোয়াড়দের ছোঁয়ার চেষ্টা করতেন। অন্যদিকে প্রতিপক্ষের খেলোয়াড়রা তাকে ধরে আটকে রাখার চেষ্টা করতেন। ছুঁয়ে নিরাপদে নিজের সীমানায় ফিরে আসতে পারলে পয়েন্ট পাওয়া যেত। আর প্রতিপক্ষের খেলোয়াড়রা তাকে আটকে রাখতে পারলে পয়েন্ট অর্জন করতেন। অঞ্চলভেদে খেলার নিয়মে কিছুটা ভিন্নতা থাকলেও এর মূল আকর্ষণ ছিল কৌশল, শারীরিক শক্তি এবং ও দলগত সহযোগিতা।

মাঠের চারপাশে ভিড় জমাতেন নানা বয়সি দর্শক। শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধরাও বাদ যেতেন না এ খেলা উপভোগ করতে। মাঠে জায়গা না পেয়ে অনেক কিশোর গাছে উঠে বসত, সেখান থেকেই উপভোগ করত খেলার প্রতিটি মুহূর্ত। খেলার পরিস্থিতি ও খেলোয়াড়দের কৌশল বুঝে কিছুক্ষণ পরপরই দর্শকদের মধ্যে শুরু হতো হৈচৈ, করতালি আর উল্লাস। মাঠজুড়ে ছড়িয়ে পড়ত আনন্দ ও উত্তেজনার এক ভিন্ন আবহ।

গ্রামের প্রবীণদের কাছে হাডুডু নিয়ে রয়েছে অসংখ্য স্মৃতি। তাদের অনেকেই ছোটবেলায় নিয়মিত এ খেলায় অংশ নিয়েছেন। কেউ ছিলেন নিজের দলের সেরা খেলোয়াড়, আবার কেউ ছিলেন খেলা আয়োজনের অন্যতম উদ্যোক্তা। একসময় খেলার মাঠে সন্ধ্যা নেমে এলেও অনেকের খেলার নেশা কাটত না। কখনো কখনো সন্ধ্যার পরও খেলা চালিয়ে যেতে আলোর ব্যবস্থা করা হতো। হাডুডু শুধু একটি খেলা নয় গ্রামীণ সমাজের মানুষের মধ্যে বন্ধন তৈরির অন্যতম মাধ্যম ছিল।

বাংলাদেশে হাডুডুর গুরুত্ব শুধু গ্রামীণ বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ নয়। খেলাটির আধুনিক ও নিয়মবদ্ধ রূপ কাবাডি নামে পরিচিত। কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। আন্তর্জাতিক পরিমণ্ডলেও এর রয়েছে বিশেষ পরিচিতি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্যের খেলা হাডুডু

27 November 2026

পতিত স্বৈরাচার দেশে আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্যের খেলা হাডুডু

হালনাগাদ সময় : ০৭:৫৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬