মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৩৯ অপরাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পথভোলা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিতেই চরমোনাই মাহফিল প্রতিষ্ঠা: পীর সাহেব চরমোনাই

  • হালনাগাদ সময় : ০৫:৪১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পথভোলা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং মানুষকে আল্লাহমুখী করাই চরমোনাই মাহফিল প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা বরিশালের চরমোনাই মাদরাসার মূল মাঠসহ চারটি মাঠজুড়ে আয়োজিত তিন দিনব্যাপী ঐতিহাসিক বার্ষিক মাহফিলের উদ্বোধনী বয়ানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চরমোনাই মাহফিল কোনো দুনিয়াবি উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়নি। মানুষের আত্মশুদ্ধি, আল্লাহর পরিচয় লাভ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ দেখাতেই এ মাহفিলের আয়োজন। তাই কেউ দুনিয়াবি কোনো উদ্দেশ্য নিয়ে মাহফিলে এসে থাকলে নিজের নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধির জন্য প্রস্তুতি গ্রহণ করুন।

তিনি আরও বলেন, যারা প্রথমবারের মতো চরমোনাই মাহফিলে এসেছেন, তারা অন্তর থেকে দুনিয়ার মোহ ও চিন্তা দূর করে আখেরাতের ভাবনা ধারণ করুন। নিজের ভেতর থেকে অহংকার, বড়ত্ব ও আমিত্বের মনোভাব পরিহার করে আল্লাহর দরবারে নিজেকে সোপর্দ করতে হবে। সর্বদা আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরকে সজীব রাখতে হবে। মাহফিল শেষে আল্লাহর সন্তুষ্টি অর্জন ও আত্মশুদ্ধির প্রত্যয় নিয়ে বাড়ি ফিরতে হবে।

পীর সাহেব চরমোনাইর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবারের মাহফিলের কার্যক্রম। বয়ান শেষে তিনি মাহফিলে অংশগ্রহণকারী মুসল্লিদের জন্য নির্ধারিত নিয়ম-কানুন, আদব, শৃঙ্খলা ও করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

মাহফিলে আগত মুসল্লিদের ইসলামের মৌলিক বিধিবিধান সম্পর্কে বাস্তব ধারণা দেওয়া এবং নামাজের নিয়ম-কানুন হাতে-কলমে শেখানোর জন্য বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিদের কয়েকটি হালকায় বিভক্ত করে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মূল লক্ষ্য মুসল্লিদের আত্মশুদ্ধি, আমলি জীবনে পরিবর্তন এবং ইসলামের মৌলিক শিক্ষার চর্চা বাড়ানো।

মাহফিলে আগত মুসল্লিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ চিকিৎসা ও স্বাস্থ্যসেবার ব্যবস্থা রাখা হয়েছে। অসুস্থ মুসল্লিদের তাৎক্ষণিক চিকিৎসা প্রদানের পাশাপাশি জরুরি প্রয়োজনে হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থাও রাখা হয়েছে।

চারটি মাঠে মাহফিলের সার্বিক শৃঙ্খলা রক্ষা এবং মুসল্লিদের সেবায় নিয়োজিত রয়েছেন বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক। নিরাপত্তার দায়িত্ব পালন করছে বাংলাদেশ মুজাহিদ কমিটির নিজস্ব নিরাপত্তা দল।

এ ছাড়া হারিয়ে যাওয়া ব্যক্তি ও মালামাল খুঁজে পেতে মাঠগুলোতে স্থাপন করা হয়েছে হারানো ক্যাম্প। মুসল্লিদের খাবার, সুপেয় পানি, অজু, গোসল ও শৌচাগারের প্রয়োজনীয় ব্যবস্থাও রাখা হয়েছে। সার্বিক ব্যবস্থাপনায় আয়োজকরা মুসল্লিদের নির্বিঘ্নে মাহফিলে অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন।

তিন দিনব্যাপী এ মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্বরা বয়ান পেশ করবেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নাট্যকার মাতিয়া বানু শুকুরের প্রয়াণে অভিনেতা চঞ্চল চৌধুরীর আবেগঘন স্মৃতিচারণ

27 November 2026

যুক্তরাষ্ট্রে চরকির নতুন ব্যবসায়িক অংশীদার হলো টোস্টার প্রোডাকশন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পথভোলা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিতেই চরমোনাই মাহফিল প্রতিষ্ঠা: পীর সাহেব চরমোনাই

হালনাগাদ সময় : ০৫:৪১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬