মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৫৭ অপরাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নোয়াখালীর বেগমগঞ্জে বিছানার নিচ থেকে পাইপগান ও বুলেটসহ যুবক গ্রেপ্তার

  • হালনাগাদ সময় : ০১:৩৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জে বিছানার নিচে লুকিয়ে রাখা একটি দেশীয় তৈরি পাইপগান ও ১০টি ব্যবহৃত বুলেটের পিলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. ইব্রাহীম ওরফে জীবন (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হরিবল্লভপুর গ্রামের জামাল উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ওই অস্ত্র ও পিলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার জীবন একই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বেগমগঞ্জ থানার এসআই মো. মাহমুদুল হক, এএসআই ইলিয়াছ উদ্দিন ও সোলায়মান খানের নেতৃত্বে পুলিশের একটি দল জামাল উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় জীবনের ঘরে তল্লাশি চালিয়ে বিছানার নিচ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও ১০টি ব্যবহৃত বুলেটের পিলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে শুক্রবার দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। একই সঙ্গে উদ্ধারকৃত অস্ত্রের উৎস খতিয়ে দেখা হচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফটকে ককটেল বিস্ফোরণে ছাত্রশিবিরের তীব্র নিন্দা ও প্রতিবাদ

27 November 2026

কিংবদন্তি মার্শাল আর্টিস্ট ও অভিনেতা ব্রুস লির জন্মবার্ষিকী আজ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নোয়াখালীর বেগমগঞ্জে বিছানার নিচ থেকে পাইপগান ও বুলেটসহ যুবক গ্রেপ্তার

হালনাগাদ সময় : ০১:৩৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬