মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৪৭ অপরাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সিঙ্গাপুর সফরে জয়ের লক্ষ্যে বাংলাদেশ নারী ফুটবল দল

  • হালনাগাদ সময় : ১০:২০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বাংলাদেশ নারী ফুটবল দলের অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিয়েছেন ফরাসি কোচ এরিক মারে। অসুস্থতার কারণে পিটার বাটলারের অনুপস্থিতিতে দায়িত্ব পাওয়া এই কোচের প্রথম পরীক্ষা সিঙ্গাপুর সফর। এই সফরের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করা হয়েছে, যেখানে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন গোলরক্ষক হুমায়রা আক্তার হিমি ও ডিফেন্ডার আইরিন খাতুন জুনিয়র।

আগামী ২৯ নভেম্বর সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। সেখানে ১ ও ৫ ডিসেম্বর স্বাগতিকদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবেন ঋতুপর্ণা চাকমা ও মারিয়া মান্দারা। এরিক মারে জানিয়েছেন, অল্প সময়ের মধ্যে বড় কোনো পরিবর্তন না এনে আগের খেলার ধরন বজায় রেখেই তিনি দলকে এগিয়ে নিতে চান। তিনি জানান, সিঙ্গাপুর দলের প্রবাসী ফুটবলারদের সামর্থ্য বিবেচনায় নিয়ে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ।

এদিকে, নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কোচের নিয়োগ নিয়ে নিজের ভিন্নমতের কথা জানিয়েছেন। তবে অধিনায়ক মারিয়া মান্দা জানান, খেলোয়াড়রা নতুন কোচের কৌশলের সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুত এবং সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে বদ্ধপরিকর।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মিয়ানমার থেকে দেশে ফিরলেন আরও ৪১ বাংলাদেশি জেলে

26 November 2026

হাজারী গুড় তৈরির প্রস্তুতিতে খটখট শব্দে মুখর মানিকগঞ্জের হাজারীপল্লি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সিঙ্গাপুর সফরে জয়ের লক্ষ্যে বাংলাদেশ নারী ফুটবল দল

হালনাগাদ সময় : ১০:২০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬