মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৪৮ অপরাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

আইপিও বিধিমালায় বড় পরিবর্তন আনছে বিএসইসি, গুরুত্ব পাবে মৌলভিত্তির কোম্পানি

  • হালনাগাদ সময় : ১০:১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

দেশের পুঁজিবাজারে ভালো ও মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির অংশগ্রহণ বাড়াতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বিধিমালায় বড় ধরনের পরিবর্তন আনছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন বিধিমালায় আইপিওর মূল্য নির্ধারণ, বুক বিল্ডিং, মিউচুয়াল ফান্ডের শেয়ার বরাদ্দ, আন্ডাররাইটিং ও তালিকাভুক্তির প্রক্রিয়ায় পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি বড় কোম্পানির সরাসরি তালিকাভুক্তির সুযোগ এবং প্রয়োজনে জনস্বার্থে কোম্পানিকে তালিকাভুক্ত করার উদ্যোগও বিবেচনা করছে কমিশন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীতে পুঁজিবাজার উন্নয়ন ও নীতি সংস্কারবিষয়ক এক অনুষ্ঠানে এসব পরিকল্পনার কথা জানান বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান।

তিনি বলেন, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিএসইসির দায়িত্ব শুধু নিয়মকানুন তৈরি করা নয়, বরং পুঁজিবাজারের উন্নয়নে সহায়তাকারী হিসেবেও কাজ করা। অংশীজনদের বাস্তব সমস্যা বিবেচনায় না নিলে কোনো বিধিমালার যথাযথ বাস্তবায়ন সম্ভব নয়। এ কারণে নতুন বিধিমালা প্রণয়নের আগে সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত নেওয়া হচ্ছে। খসড়া জনমতের জন্য প্রকাশের পর আবারও অংশীজনদের সঙ্গে আলোচনা করে তা চূড়ান্ত করা হবে।

মাসুদ খান বলেন, মার্জিন ঋণ বিধিমালা ও ডিরেক্ট লিস্টিং বিধিমালাসহ বিভিন্ন ক্ষেত্রে এ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। নতুন আইপিও বিধিমালার খসড়াও প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রায় ১০৮ পৃষ্ঠার এই বিধিমালা লাইন ধরে পর্যালোচনা করা হয়েছে। চূড়ান্ত করার আগে সংশ্লিষ্টদের সঙ্গে আরও আলোচনা করা হবে।

বিএসইসি চেয়ারম্যান বলেন, বেসরকারি খাতের বিভিন্ন কোম্পানির বাস্তব সমস্যার বিষয়ে কমিশন অবগত। বিশেষ করে বহুজাতিক কোম্পানিগুলো করসংক্রান্ত ছাড়পত্র পেতে দীর্ঘ সময় লাগায় নির্ধারিত সময়ে লভ্যাংশ বিতরণ করতে পারত না। এ সমস্যা সমাধানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ছাড়পত্র পাওয়ার পর লভ্যাংশ বিতরণের সুযোগ করে দেওয়া হয়েছে।

এ ছাড়া বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের ক্ষেত্রে ডিজিটাল ও হাইব্রিড পদ্ধতি সহজ করা হয়েছে। আগে ডিজিটাল এজিএম আয়োজনের জন্য নির্দিষ্ট সময় ধরে তালিকাভুক্ত থাকার শর্ত ছিল। সেই শর্ত শিথিল করে এখন ৫ শতাংশ বা তার বেশি শেয়ারধারী কোম্পানির জন্যও এ সুযোগ রাখা হয়েছে।

লভ্যাংশ ঘোষণার আগে শেয়ার লেনদেনে নিষেধাজ্ঞা বা রেস্ট্রিকটেড পিরিয়ড কমানোর বিষয়টিও বিবেচনা করছে কমিশন। বর্তমানে হিসাব বছর শেষ হওয়ার দুই মাস আগে থেকে পরিচালনা পর্ষদের সভায় লভ্যাংশ ঘোষণার আগ পর্যন্ত এ বিধিনিষেধ কার্যকর থাকে।

নতুন আইপিও বিধিমালায় বুক বিল্ডিং পদ্ধতিতে মূল্য নির্ধারণের প্রক্রিয়ায় পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। মাসুদ খান বলেন, আগে আইপিওর মূল্য নির্ধারণে চারটি পদ্ধতি ব্যবহারের কথা বলা হয়েছিল। তবে নতুন প্রস্তাবে ইস্যু ম্যানেজারকে একটি মূল্যায়ন পদ্ধতি বেছে নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।

এ ক্ষেত্রে নির্বাচিত পদ্ধতিতে মূল্য নির্ধারণের যৌক্তিকতা ব্যাখ্যা ও প্রমাণের দায়িত্ব থাকবে ইস্যু ম্যানেজারের ওপর। প্রয়োজনে অন্য মূল্যায়ন পদ্ধতিগুলো সহায়ক হিসেবে ব্যবহার করা য

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মিয়ানমার থেকে দেশে ফিরলেন আরও ৪১ বাংলাদেশি জেলে

26 November 2026

হাজারী গুড় তৈরির প্রস্তুতিতে খটখট শব্দে মুখর মানিকগঞ্জের হাজারীপল্লি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আইপিও বিধিমালায় বড় পরিবর্তন আনছে বিএসইসি, গুরুত্ব পাবে মৌলভিত্তির কোম্পানি

হালনাগাদ সময় : ১০:১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬