মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৩৩ পূর্বাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি: আর আন্দোলনের প্রয়োজন হবে না বলে আশাবাদী সরকার

  • হালনাগাদ সময় : ০২:৪৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

পোশাকশ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করেছে সরকার। নতুন কাঠামো অনুযায়ী, প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা এবং চতুর্থ গ্রেডে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এই উদ্যোগের ফলে ভবিষ্যতে শ্রমিকদের আর কোনো আন্দোলনের প্রয়োজন হবে না বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, শ্রমিকদের আগের ন্যূনতম বেতন ছিল ১২ হাজার ৫০০ টাকা। নতুন কাঠামোতে ন্যূনতম মজুরি ৪৫০০ টাকা বা ৩৬ শতাংশ বাড়ানো হয়েছে। এছাড়া প্রতি তিন বছর পর পর এই বেতন কাঠামো পুনর্মূল্যায়ন করা হবে। তিনি আশা ব্যক্ত করেন যে, সঠিক সময়ে মজুরি নির্ধারণের ফলে পোশাক খাতে স্থিতিশীলতা বজায় থাকবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মেট্রোরেলের পিলারের গ্রাফিতি নিয়ে ক্ষুব্ধ সারজিস আলম

26 November 2026

আজ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি: আর আন্দোলনের প্রয়োজন হবে না বলে আশাবাদী সরকার

হালনাগাদ সময় : ০২:৪৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬