মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৪৯ অপরাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

দক্ষিণ আফ্রিকা সিরিজে চরম বিপর্যয়ের কারণ খুঁজছেন কোচ ফিল সিমন্স

  • হালনাগাদ সময় : ১০:০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে নিশ্চয়ই এমন দুঃস্বপ্নের কথা ভাবেনি বাংলাদেশ! দুই টেস্টের সিরিজে লড়াই তো দূরের কথা, প্রতিপক্ষের সামনে দাঁড়ানোর সামর্থ্যটুকুও যেন হারিয়ে ফেলেছিল দল। ব্যাটারদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো, বোলাররাও পারেননি নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে। ফলাফল, ০-২ ব্যবধানে সিরিজ হার। এর মধ্যে শেষ টেস্টে ইনিংস ও ২১৯ রানের বিশাল ব্যবধানের পরাজয়। এমন বিপর্যয়ের পর দলের প্রধান কোচ ফিল সিমন্সের হতাশা তাই আর আড়ালে থাকেনি। তার চোখে এই সিরিজের ব্যর্থতা শুধু হতাশাজনক নয়, হতাশা প্রকাশের জন্য যেন শব্দও যথেষ্ট নয়।

দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ব্যর্থতার চিত্রটা ছিল বেশ নির্মম। জোহানেসবার্গে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ৪০০ রান করেও ম্যাচের পরবর্তী সময়ে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দল। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে ছন্দপতন ঘটে। সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে পরিস্থিতি আরও ভয়াবহ। প্রথম ইনিংসে ৯১ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ১৮৪ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও প্রত্যাশা পূরণ করতে পারেনি সফরকারীরা।

সিরিজ শেষে দলের এমন পারফরম্যান্স নিয়ে ক্ষোভ লুকাননি সিমন্স। নিজের হতাশা প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘হতাশাজনক বললে আসলে যথেষ্ট বলা হয় না। এর চেয়ে বড় কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। তবে এটা হতাশাজনক, কারণ আমাদের ব্যাটিংয়ে গর্ববোধের অভাব ছিল।’

প্রথম টেস্টে ভালো অবস্থান তৈরি করেও বাংলাদেশ কেন সেই জায়গা ধরে রাখতে পারেনি, সেটিও ব্যাখ্যা করেছেন প্রধান কোচ। তার মতে, শুরুটা ভালো হলেও পরবর্তী সময়ে দল নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি। সিমন্স বলেন, ‘প্রথম টেস্টের প্রথম ইনিংসে আমরা ৪০০ রান করেছিলাম। এরপর আর সেখান থেকে এগোতে পারিনি। আমরা আটকে গিয়েছিলাম। দ্বিতীয় ইনিংসে আরও ভালো করতে পারতাম।’

দলীয় ব্যর্থতার এমন ভারী মেঘের মধ্যেও একজনকে নিয়ে আলাদা করে আশাবাদী সিমন্স। তিনি তাওহীদ হৃদয়। দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং যখন বারবার মুখ থুবড়ে পড়েছে, তখন ধারাবাহিকতা দেখিয়েছেন এই তরুণ। দুই টেস্টে ২২০ রান করে হয়েছেন দলের সর্বোচ্চ রান সংগ্রহকারী। জোহানেসবার্গে প্রথম ইনিংসে ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর সেঞ্চুরিয়নেও করেছেন ১৯ ও ৪১৯ রান।

তবে হৃদয়ের এই উত্থান এক সিরিজের গল্প নয়। টেস্ট ক্রিকেটে তার সম্ভাবনার ইঙ্গিত মিলেছিল এর আগেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে কনকাশন বদলি হিসেবে সুযোগ পেয়ে খেলেছিলেন অপরাজিত ২৪২ রানের অবিশ্বাস্য ইনিংস। প্রথম পাঁচ টেস্টেই দুটি সেঞ্চুরি করে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন তিনি।

হৃদয়ের এই পথচলাকে কাছ থেকে দেখেছেন সিমন্স। তার মতে, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলার সময়ই হৃদয়ের সামর্থ্যের আভাস পাওয়া গিয়েছিল। কোচ বলেন, ‘গত দুই টেস্ট থেকে আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি তাওহীদ হৃদয়। অসাধারণ! ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কনকাশন বদলি হিসেবে সে দলে এসেছিল। এরপর সিলেটে দ্বিতীয় টেস্টে সে নিজের সামর্থ্য দেখিয়েছে (অপরাজিত ২৪২ রান)।’

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মিয়ানমার থেকে দেশে ফিরলেন আরও ৪১ বাংলাদেশি জেলে

26 November 2026

হাজারী গুড় তৈরির প্রস্তুতিতে খটখট শব্দে মুখর মানিকগঞ্জের হাজারীপল্লি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দক্ষিণ আফ্রিকা সিরিজে চরম বিপর্যয়ের কারণ খুঁজছেন কোচ ফিল সিমন্স

হালনাগাদ সময় : ১০:০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬