মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৪২ পূর্বাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে বিপুল মাদক জব্দ

  • হালনাগাদ সময় : ১১:৩২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ২৩২ বোতল মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ২৭ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ২০৫ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ, যার আনুমানিক বাজারমূল্য ৭২ হাজার ৩০০ টাকা।

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ চাপসার বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলে তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, মাদক চোরাচালানের বিরুদ্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

দেশের বাজারে সোনার দাম বাড়ল ভরিপ্রতি ১০৫০ টাকা

26 November 2026

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে বিপুল মাদক জব্দ

হালনাগাদ সময় : ১১:৩২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬