মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৫৩ পূর্বাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ

  • হালনাগাদ সময় : ১১:৩৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বুধবার (২৫ নভেম্বর) ইসলামাবাদে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এই আয়োজনে সফররত বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা অংশ নেন।

জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে প্রতিনিধিদলটি পাকিস্তানের পার্লামেন্ট হাউস পরিদর্শন করেন। সেখানে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।

পরিদর্শনকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পার্লামেন্ট হাউস প্রাঙ্গণে একটি হিমচাঁপা গাছের চারা রোপণ করেন।

উল্লেখ্য, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে গত সোমবার পাঁচ সদস্যের সংসদীয় দল নিয়ে ইসলামাবাদ সফরে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। প্রতিনিধিদলে বিএনপির সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, নিলোফার চৌধুরী এবং জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান রয়েছেন। প্রতিনিধিদলটির ২৯ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

দেশের বাজারে সোনার দাম বাড়ল ভরিপ্রতি ১০৫০ টাকা

26 November 2026

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ

হালনাগাদ সময় : ১১:৩৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬