মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:০৯ অপরাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

দেশের বাজারে সোনার দাম বাড়ল ভরিপ্রতি ১০৫০ টাকা

  • হালনাগাদ সময় : ১১:৪১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

এক দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালংকারের দাম এক হাজার ৫০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে প্রায় দুই লাখ টাকার কাছাকাছি পৌঁছেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই দাম সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও এই মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। এর আগে বুধবার এই দাম ছিল ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৫ টাকা। পাশাপাশি ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬২ হাজার ৩৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩২ হাজার ৩২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, অলংকার বা গহনার নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় আলাদা করে কোনো ভ্যাট নেওয়া যাবে না। এ ছাড়া মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে পুরোনো গহনা বদল করলে ৯ শতাংশ এবং বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ কর্তন করা হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই নিয়ম বলবৎ থাকবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফটকে ককটেল বিস্ফোরণে ছাত্রশিবিরের তীব্র নিন্দা ও প্রতিবাদ

27 November 2026

কিংবদন্তি মার্শাল আর্টিস্ট ও অভিনেতা ব্রুস লির জন্মবার্ষিকী আজ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দেশের বাজারে সোনার দাম বাড়ল ভরিপ্রতি ১০৫০ টাকা

হালনাগাদ সময় : ১১:৪১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬