মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:০০ পূর্বাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

কাঁচামালের নামে স্টকলটের পোশাক রপ্তানির চেষ্টা: কাস্টমসে ৭৫ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন

  • হালনাগাদ সময় : ০৯:১৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বন্ড সুবিধার আওতায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল দিয়ে তৈরি পোশাকের পরিবর্তে স্থানীয়ভাবে সংগৃহীত স্টকলটের পোশাক রপ্তানির অপচেষ্টা চালিয়েছে গাজীপুরের একটি তৈরি পোশাক কারখানা। এ ঘটনার মাধ্যমে প্রায় ৭৫ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির জালিয়াতি শনাক্ত করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস।

বুধবার দুপুরে চট্টগ্রামের পোর্টলিংক লজিস্টিকস সেন্টার নামের একটি বেসরকারি কনটেইনার ডিপোতে (অফডক) অভিযান চালিয়ে কাস্টমসের প্রতিরোধ দল এই অনিয়ম শনাক্ত করে।

কাস্টমস সূত্রে জানা গেছে, গাজীপুরের বিকেসি সোয়েটার লিমিটেড নামের প্রতিষ্ঠানটি লেবাননে রপ্তানির উদ্দেশ্যে ৪০ হাজার ৮টি পোশাকের একটি চালান ঘোষণা করে, যার ঘোষিত মূল্য ছিল ৫২ হাজার ১০ দশমিক ৪০ মার্কিন ডলার। চালানে ৩৯ হাজার ৩৭৯টি নারী ও পুরুষের সোয়েটার, ৪৫৮টি নারীদের স্কার্ট এবং ১৭১টি নারীদের প্যান্ট রয়েছে বলে নথিপত্রে উল্লেখ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা চালানটি শতভাগ কায়িক পরীক্ষা করেন। পরীক্ষার সময় ঘোষিত পোশাকের পরিবর্তে সম্পূর্ণ ভিন্ন ধরনের ৪০ হাজার ৮টি নিম্নমানের স্টকলট পোশাক পাওয়া যায়। কায়িক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট ও অফডক কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বিকেসি সোয়েটার লিমিটেড বন্ড সুবিধার আওতায় সুতা, জৈব তুলা ও নাইলনের মিশ্রণ, পলিয়েস্টার এবং নাইলন সুতাসহ বিভিন্ন কাঁচামাল শুল্কমুক্ত সুবিধায় আমদানি করেছিল। নিয়ম অনুযায়ী এসব কাঁচামাল ব্যবহার করে উৎপাদিত তৈরি পোশাক রপ্তানি করার কথা থাকলেও, প্রতিষ্ঠানটি দেশীয় বাজার থেকে সংগৃহীত স্টকলটের পোশাক বিদেশে পাঠানোর চেষ্টা করছিল।

কাস্টমস কর্তৃপক্ষের মতে, এতে বন্ড সুবিধার চরম অপব্যবহার ও বিশাল পরিমাণের শুল্ক ফাঁকির ঘটনা ঘটেছে। প্রাথমিক হিসাবে প্রায় ৭০ লাখ টাকার শুল্ক এবং ৪ লাখ ৪৮ হাজার ৩১৭ টাকার ভ্যাটসহ মোট ৭৪ লাখ ৪৮ হাজার ৩১৭ টাকার রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটিত হয়েছে।

চট্টগ্রাম কাস্টমস হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, জালিয়াতির এ ঘটনায় চূড়ান্ত তদন্ত প্রতিবেদন তৈরির পাশাপাশি অপরাধী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও রাজস্ব ফাঁকির মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মেট্রোরেলের পিলারের গ্রাফিতি নিয়ে ক্ষুব্ধ সারজিস আলম

26 November 2026

আজ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কাঁচামালের নামে স্টকলটের পোশাক রপ্তানির চেষ্টা: কাস্টমসে ৭৫ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন

হালনাগাদ সময় : ০৯:১৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬