মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:১৮ পূর্বাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সচিবালয়ে বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • হালনাগাদ সময় : ০২:৩৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বুধবার (২৫ নভেম্বর) সকালে গুলশানের বাসভবন থেকে সচিবালয়ে পৌঁছানোর পর বাইসাইকেল চালিয়ে দিনের কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রেস উইং জানায়, দেশের ২০ হাজার বালিকা বিদ্যালয়ের ৩ লাখ শিক্ষার্থীর মাঝে বিতরণের জন্য আনা বাইসাইকেলগুলোর মান যাচাইয়ের অংশ হিসেবে তিনি নিজে একটি সাইকেল চালিয়ে পরখ করেন। ষষ্ঠ থেকে দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে শিক্ষা মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে।

পর্যায়ক্রমে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণের এই সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফরের সময় ঢাকায় অবস্থান করবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

26 November 2026

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরপরই ইউজিসিতে যাবে শিক্ষার্থীর তথ্য: শিক্ষামন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সচিবালয়ে বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হালনাগাদ সময় : ০২:৩৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬