মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:১০ পূর্বাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

শেখ হাসিনাকে ভারত একটি বিমানও দিচ্ছে না: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

  • হালনাগাদ সময় : ০৩:৩৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমরা শুনছি যে সীমান্তের ওপার থেকে একদিন বিমান চাওয়া হয়, আরেকদিন গাড়ি চাওয়া হয়, আরেকদিন খাতা চাওয়া হয়—অনেক কিছু চাওয়া হচ্ছে। আমরা দেখেছি, পলাতক স্বৈরাচার শেখ হাসিনা যখন দেশে ছিলেন তখন বলতেন, ‘ভারতকে যা দিয়েছি সারাজীবন মনে রাখবে’। কিন্তু ভারত এখন তাকে একটা বিমান পর্যন্ত দিচ্ছে না।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এনসিপি আয়োজিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোটরসাইকেল র‍্যালি পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, মাঝখানে আমরা শুনেছি বেলারুশসহ বিভিন্ন দেশে তাকে পাঠানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু এই ঝামেলা কেউ মাথায় নিতে চাচ্ছে না। আবার পাসপোর্ট নেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে কোথাও যাওয়া যায়, কিন্তু সেটাও হচ্ছে না। উপায় না পেয়ে তারা এখন বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন।

তিনি বলেন, কিন্তু আমাদের জায়গা থেকে স্পষ্ট অবস্থান হচ্ছে, ভারতকে শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে এবং তার যেই বিচারের রায় হয়েছে, সেই রায় অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে।

র‍্যালিতে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদীব এবং যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেলসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মেট্রোরেলের পিলারের গ্রাফিতি নিয়ে ক্ষুব্ধ সারজিস আলম

26 November 2026

আজ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শেখ হাসিনাকে ভারত একটি বিমানও দিচ্ছে না: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

হালনাগাদ সময় : ০৩:৩৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬