মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৩১ অপরাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পঞ্চগড়ে সূর্যের দেখা মেলেনি, ঘন কুয়াশায় ও তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

  • হালনাগাদ সময় : ১১:৪০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

দেশের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে গত কয়েক দিন ধরে ঘন কুয়াশা, তীব্র শীত ও হিমেল বাতাসের প্রকোপ অব্যাহত রয়েছে। শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে সাধারণ মানুষকে বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে উষ্ণতা নিতে দেখা গেছে।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সকাল ৬টা ও ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সোমবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ।

জেলার বিভিন্ন এলাকায় সন্ধ্যার আগেই ঘন কুয়াশা নেমে আসায় এবং সকাল পর্যন্ত সূর্যের দেখা না পাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা প্রায় স্থবির হয়ে পড়েছে। হিমেল হাওয়ার কারণে সারাদিনই কনকনে শীত অনুভূত হচ্ছে।

এই তীব্র শীতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে খেটে খাওয়া মানুষ, দিনমজুর, ভ্যানচালক ও খোলা আকাশের নিচে বসবাসকারী অসহায়দের। শীত নিবারণের জন্য মানুষ ভিড় করছেন গরম কাপড়ের দোকানগুলোতে।

ঘন কুয়াশার কারণে সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। দৃশ্যমানতা কম থাকায় চালকরা দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করছেন। সদর উপজেলার রিকশা চালক নজরুল ইসলাম জানান, অতিরিক্ত ঠান্ডার কারণে হাত-পা অবশ হয়ে আসছে, যার ফলে রিকশা চালানো অসম্ভব হয়ে পড়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, মঙ্গলবার সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া একই দিন সকাল ৭টা ৩২ মিনিটে পঞ্চগড়ে ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল ভারত-নেপাল সিকিম সীমান্ত এলাকায়। আগামী মাসের শুরুতে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস

24 November 2026

জ্বর ও নিম্ন রক্তচাপে অসুস্থ সামিরা খান মাহি, মিস ইউনিভার্স ফাইনালের আগের মহড়ায় অনুপস্থিত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পঞ্চগড়ে সূর্যের দেখা মেলেনি, ঘন কুয়াশায় ও তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

হালনাগাদ সময় : ১১:৪০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬