মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:২৫ অপরাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

জ্বর ও নিম্ন রক্তচাপে অসুস্থ সামিরা খান মাহি, মিস ইউনিভার্স ফাইনালের আগের মহড়ায় অনুপস্থিত

  • হালনাগাদ সময় : ১১:৩৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মিস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালের আগে অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। জ্বর, নিম্ন রক্তচাপ ও গলাব্যথায় ভুগছেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে চূড়ান্ত পর্বের মহড়ায়ও অংশ নিতে পারেননি এই প্রতিযোগী। বর্তমানে পুয়ের্তো রিকোর হোটেলকক্ষে বিশ্রামে সময় কাটছে তাঁর।

আগামীকাল ২৪ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফাইনাল। এর আগে ২২ নভেম্বর অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ড। সুইমস্যুট, ইভনিং গাউন ও পরিচিতি পর্বে আত্মবিশ্বাসের সঙ্গে মঞ্চে অংশ নেন মাহি। তবে তাঁর ভাষ্য অনুযায়ী, প্রিলিমিনারি রাউন্ডের সময়ও জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। জ্বর নিয়ন্ত্রণে রাখতে প্যারাসিটামল খেয়েই মঞ্চে উঠেছিলেন।

২৩ নভেম্বর সকাল থেকে মহড়ায় অংশ নেওয়ার প্রস্তুতি থাকলেও অসুস্থতার কারণে শেষ পর্যন্ত যেতে পারেননি তিনি। ওষুধ খাওয়ার পরও জ্বর না কমার পাশাপাশি দেখা দিয়েছে নিম্ন রক্তচাপ ও গলাব্যথা।

অসুস্থতার কথা জানিয়ে কান্নাজড়িত কণ্ঠে মাহি সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, ‘সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করুন, প্লিজ। আপনারা যেভাবে সাপোর্ট করছেন, আমি মুগ্ধ। আমি নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করছি।’ একই সঙ্গে শেষ মুহূর্তের ভোটিংয়ে তাঁকে সমর্থন জানিয়ে ভোট দেওয়ার অনুরোধ করেছেন।

এদিকে মাহিকে সমর্থন জানাতে পুয়ের্তো রিকোয় গেছেন তাঁর বান্ধবী ও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫ তানজিয়া জামান মিথিলা। তবে প্রতিযোগিতার নিয়মের কারণে তাঁদের দেখা করার সুযোগ সীমিত। এখন পর্যন্ত মাত্র একবার দেখা হয়েছে দুজনের। সেই সময় মিথিলাকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন মাহি।

গ্র্যান্ড ফাইনালের আগে মাহির শারীরিক অবস্থার উন্নতি এবং সুস্থ হয়ে মঞ্চে ফেরার অপেক্ষায় রয়েছেন তাঁর সমর্থকেরা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস

24 November 2026

জ্বর ও নিম্ন রক্তচাপে অসুস্থ সামিরা খান মাহি, মিস ইউনিভার্স ফাইনালের আগের মহড়ায় অনুপস্থিত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জ্বর ও নিম্ন রক্তচাপে অসুস্থ সামিরা খান মাহি, মিস ইউনিভার্স ফাইনালের আগের মহড়ায় অনুপস্থিত

হালনাগাদ সময় : ১১:৩৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬