আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করার কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে মোটরসাইকেল র্যালির ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় এনসিপি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে এ কর্মসূচি পালিত হবে।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং প্রান্ত থেকে র্যালিটি শুরু হবে। এরপর আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া ও মিরপুর-১০ হয়ে মিরপুর-১৪ নম্বরে গিয়ে শেষ হবে।
কর্মসূচিতে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদীব এবং যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেল উপস্থিত থাকবেন।
























